সংবাদ শিরোনাম ::
নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ নানকের বাসভবনে আগুন ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন নিরাপত্তার কারণে গোপালগঞ্জ-খুলনা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, দুর্ভোগে ঢাকাগামী যাত্রীরা ঘোড়াঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক গ্রেপ্তার ঘোড়াঘাটে৭৪ টি গির্জয় বড়দিন উদযাপনের প্রস্তুতি ইউএনওর কাছে আর্থিক সহায়তার আবেদন

মনোনয়ন বাণিজ্য বিএনপির ভবিষ্যতের জন্য কাল হয়ে দাঁড়াবে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৮:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০ ২৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বিএনপির মনোনয়ন বাণিজ্যের কারণেই নির্বাচন এলে বেড়ে যায় অভ্যন্তরীণ কোন্দল। কখনো কখনো তা রূপ নেয় সংঘর্ষে। যদিও এ নিয়ে দলের নেতাদের ভেতরেই রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মনোনয়ন বাণিজ্যের কথা অনেকেই সরাসরি বলতে রাজি না হলেও শীর্ষ নেতারা বলছেন, এ ধরণের অভিযোগ ভিত্তিহীন।

ছোটখাটো দলীয় সংঘর্ষকে স্বাভাবিক ঘটনা হিসেবেই দেখছেন তারা।

এদিকে, বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা বলছেন, বিভেদ মেটাতে আর্থিক লেনদেন থেকে বেরিয়ে আসতে হবে বিএনপিকে।
ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও দলটির অনেক নেতাকর্মী মনে করেন দলীয় কোন্দল মূলত অযোগ্যদের মূল্যায়ন ও যে কোনো নির্বাচনকে ঘিরে শীর্ষ নেতাদের মনোনয়ন বাণিজ্যই দায়ী।

বিএনপির অন্যতম নীতি নির্ধারক ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, চাহিদা পূরণ না হলেই অভিযোগ আসে দলের ভেতর থেকেই।

তবে বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত ডা. জাফরুল্লাহ বলেন, সুষ্ঠু রাজনীতির ধারা অব্যাহত রাখতে অনৈতিক পথ থেকে বের হয়ে আসতে হবে বিএনপিকে। অর্থের বিনিময়ে প্রার্থিতা দেয়ার সংস্কৃতি বিএনপির ভবিষ্যতের জন্য কাল হয়ে দাঁড়াবে।

ডা. জাফরুল্লাহ বলেন, ‘যা রটে তার কিছুতো বটেই। কিছু না হলে এটা রটবে কেন? গণতন্ত্রের চর্চাটা না থাকার কারণে এটা হচ্ছে। ’ সূত্র: সময় টিভি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মনোনয়ন বাণিজ্য বিএনপির ভবিষ্যতের জন্য কাল হয়ে দাঁড়াবে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৩৮:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০