সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

ফারুকের অবস্থার আরও অবনতি, নেয়া হতে পারে সিঙ্গাপুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০ ২৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

আরও অবনতি হয়েছে ঢাকাই সিনেমার নন্দিত অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থার।

বিভিন্ন ধরনের চিকিৎসা দেওয়া হলেও তার শারীরিক অবস্থার কোনও উন্নতি হচ্ছে না। সারছে না জ্বর। দুশ্চিন্তা বাড়ছে।

এ জন্য তাকে নেওয়া হতে পারে।
জানা গেছে, অনেক দিন ধরেই ঠান্ডা-জ্বরে আক্রান্ত নায়ক ফারুক। গত ১৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। ভাবা হচ্ছিল তিনি করোনায় আক্রান্ত।

কিন্তু কয়েক দফা করোনা টেস্ট করা হলেও রেজাল্ট নেগেটিভ আসে। সে সময় বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হওয়ায় ২৬ আগস্ট বাসায় ফেরেন তিনি।
এরপর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় গত ৩১ আগস্ট তাকে আবার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। আবারও তার করোনার নমুনা পরীক্ষা করা হলে তা নেগেটিভ আসে। কিন্তু জ্বর না সাড়ায় দুশ্চিন্তা বাড়ছে এই অভিনেতাকে নিয়ে।

ইউনাইটেডে বেশ কয়েকদিন চিকিৎসা শেষেও তার শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। এরপর তাকে গত ৫ সেপ্টেম্বর অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়।
এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নায়ক ফারুকের স্ত্রী ফারহানা ফারুক। তিনি জানান, এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা বলছেন, তার রক্তে সংক্রমণের জটিলতা দেখা দিয়েছে, যা থেকে খারাপ কিছু হতে পারে। সেজন্য দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে।

ফারহানা ফারুক বলেন, দ্রুতই তাকে বিদেশে নিয়ে যাবার কথা ভাবছি আমরা। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সঙ্গে যোগাযোগও হচ্ছে। করোনার কারণে বর্তমানে বিদেশে যাতায়াতে অনেক জটিলতা আছে। এসব মোকাবিলা করে উনাকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার চেষ্টা করা হবে।

এ মুহূর্তে স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফারহানা ফারুক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফারুকের অবস্থার আরও অবনতি, নেয়া হতে পারে সিঙ্গাপুর

আপডেট সময় : ০৯:২৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০