সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কালভার্টে উঠতে কাঠের সাঁকো ! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০ ১৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামে এলজিইডি’র অর্থায়নে ব্রিজের আদলে কালভার্ট নির্মাণ করে এপ্রোচ না করায় কালভার্টে উঠতে বাঁশ ও ও কাঠের সাঁকো ব্যবহার করে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে। জানা গেছে অরিয়েন্ট ট্রেডার্স নামের বরিশালের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ কালভার্ট নির্মাণের কাজ পায়। ১৮ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে এ কালভার্টটি গত কয়েক মাস পূর্বে নির্মাণ করা হলেও এর এপ্রোচ নির্মাণ না করায় স্থানীয়রা বাঁশ,সুপারী গাছ ও কাঠের সাঁকো তৈরী করে এর ওপর থেকে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছেন। বিশেষ করে প্রসূতি নারী,শিশু ও বৃদ্ধজনদের কালভার্ট দিয়ে এভাবে চলাচল করতে চরম ভোগান্তি পোহাতে হয়। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুন কবির বলেন কোভিড-১৯ প্রাণঘাতি নভেল করোনাভাইরাস ও অতি বর্ষণের কারণে নির্ধারিত সময়ে কালভার্টের এপ্রোচ নির্মাণ করতে পারেননি ঠিকাদার। আগামী এক সপ্তাহের মধ্যে এপ্রোচ নির্মাণ করে কালভার্টটি যান ও জনসাধারণের চলাচলের জন্য উপযোগী করে তুলতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। অরিয়েন্ট ট্রেডার্সের সত্ত্বাধীকারীর ছেলে ও কাজ দেখভালের দায়িত্বে থাকা তামিম হাসান একই কথা জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে কালভার্টের এপ্রোচ করে দেওয়া হবে বলে জানান। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কালভার্টে উঠতে কাঠের সাঁকো ! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৩৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০