সংবাদ শিরোনাম ::
নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ নানকের বাসভবনে আগুন ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন নিরাপত্তার কারণে গোপালগঞ্জ-খুলনা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, দুর্ভোগে ঢাকাগামী যাত্রীরা ঘোড়াঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক গ্রেপ্তার ঘোড়াঘাটে৭৪ টি গির্জয় বড়দিন উদযাপনের প্রস্তুতি ইউএনওর কাছে আর্থিক সহায়তার আবেদন

বানারীপাড়া সদর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০ ১৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে ইউপি চেয়ারম্যান মোঃ জলিল ঘরামীর সভাপতিত্বে ও বানারীপাড়া প্রেসক্লাবের সহ- সভাপতি কেএম শফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া থানার নবাগত ওসি মো. হেলাল উদ্দিন। তিনি এসময় মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং ও বাল্য বিয়ে’র কুফল সম্পর্কে সকলকে অবগত করে বন্দর বাজার সহ বিভিন্ন বাজারে চুরি ডাকাতি রোধকল্পে এবং আইন শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল জোরদার সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলেন। সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে চুরি ও বিভিন্ন এলাকায় বাসা-বাড়িতে চুরি-ডাকাতি রোধকল্পে গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া সহ সচেতনতামূলক বিভিন্ন দিক নির্দেশনা দেন। তিনি সন্ত্রাসী কর্মকান্ড ও মাদকের সঙ্গে জড়িতদের ধরিয়ে দিতে পুৃলিশকে সহায়তা করার অনুরোধ করেন।এছাড়াও সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুশীল কুমার রায়, সাধারন সম্পাদক উত্তম কুমার দাস প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়া সদর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৩২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০