সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশালে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে নদীতে ঝাঁপ দিলেন কলেজছাত্রী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০ ১৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক : প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতু থেকে কীর্তনখোলা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন স্বর্ণা আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী। সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্বর্ণা আক্তার পিরোজপুরের স্বরূপকাঠির সুটিয়াকাঠি এলাকার আব্দুল মালেকের মেয়ে ও ফজিলা রহমান মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

ঘটনাস্থল পরিদর্শন করে কোতোয়ালি মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নিজাম মাহমুদ ফকির জানান, বিকেল ৩টার দিকে ওই কলেজছাত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতু থেকে কীর্তনখোলা নদীতে ঝাঁপ দেন। এ সময় নদীতে মাছ ধরতে থাকা জেলেরা তাকে উদ্ধার করেন। পরে তাকে আজিজ খলিফা নামে এক জেলের বাড়িতে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে অ্যাম্বুলেন্স নিয়ে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বর্ণা আক্তার পুলিশকে জানিয়েছেন, তাদের এলাকার জয় নামে হিন্দু ধর্মাবলম্বী এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে । তবে উভয়ের পরিবার তাদের সম্পর্ক মেনে নিচ্ছিল না। এ নিয়ে জয়ের সঙ্গে কথা বলতে তারা দুজন পিরোজপুর থেকে বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু এলাকায় আসেন। এরপর জয়ের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সেতু থেকে তিনি নদীতে ঝাঁপ দেন।

এসআই নিজাম মাহমুদ ফকির জানান, এর বেশিকিছু জানাতে পারেননি স্বর্ণা আক্তার। অসুস্থ থাকায় তার কাছে বিস্তারিত জানতে চাওয়া হয়নি। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তিনি কিছুটা সুস্থ। তার অভিভাবকদের খবর দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে নদীতে ঝাঁপ দিলেন কলেজছাত্রী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০