সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

৯০টি যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাষ্ট্র, ভেবেই ঘুম হারাম চীনের। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০ ১৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

চীনের উপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। কৌশলে তাইওয়ানের সঙ্গে ক্রমশ সম্পর্ক মজবুত করছে ট্রাম্প প্রশাসন। গত কয়েকদিন আগেই তাইওয়ান সফরে যান ট্রাম্প প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা। তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন।

এরপরেই জানা যাচ্ছে বিশাল সামরিক সরঞ্জাম কেনার সিদ্ধান্ত নিয়েছে তাইওয়ান।
জানা যাচ্ছে, আমেরিকার কাছ থেকে এফ-১৬ যুদ্ধবিমান কিনতে চলেছে সে দেশ। আর সেজন্যে ছয় হাজার ২০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি করেছে তাইওয়ান। বিগত কয়েক বছরে তাইপে এবং ওয়াশিংটনের মধ্যে এটি হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র চুক্তি।

আর এই সামরিক চুক্তির কারণে তাইওয়ান ও আমেরিকার সঙ্গে চীনের উত্তেজনা কয়েক গুণ বেড়ে যাবে। এমনটাই আশঙ্কা সামরিক পর্যবেক্ষকদের।
আমেরিকা এবং তাইপের মধ্যে হওয়া নতুন চুক্তির আওতায় আমেরিকা তাইওয়ানের কাছে ৯০টি এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি করবে। বিশ্বের অন্যতম শক্তিশালী এবং অত্যাধুনিক যুদ্ধবিমানগুলির মধ্যে এফ-১৬ রয়েছে। মার্কিন এই সর্বাধুনিক এই যুদ্ধবিমানকে একাধিকবার আপগ্রেডেশন করা হয়েছে।

জানা যাচ্ছে, আধুনিক সেই যুদ্ধবিমান দেওয়া হবে তাইওয়ানকে। শুধু তাই নয়, তাইয়ানকে যেসব বিমান দেওয়া হবে তা হবে এফ-১৬ প্রযুক্তির সর্বাধুনিক ভার্সন। জানা যাচ্ছে, আগামী ১০ বছর ধরে তাইওয়ান এসব বিমান হাতে পাবে। এমনটাই ওয়াশিংটনের তরফে জানানো হয়েছে।

যদিও মার্কিন এই সিদ্ধান্তের পালটা তীব্র হুঙ্কার ছেড়েছে চীন। একেবারে কড়া ভাষায় আমেরিকাকে হুঁশিয়ারি বেইজিংয়ের। বেইজিংয়ের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, তাইওয়ানকে এফ-১৬ বিমান সরবরাহ করা হলে ওয়াশিংটনকে এর পরিণতি ভোগ করতে হবে। শুধু তাই নয়, রীতিমত যুদ্ধের হুঙ্কার বেইজিংয়ের।

যদিও আমেরিকা সেই হুঁশিয়ারি একেবারে কানে নিতে নারাজ। উল্লেখ্য, গত বছরই তাইওয়ানকে আমেরিকা ৬৬টি এফ-১৬ বিমান সরবরাহ করার ইঙ্গিত দিয়েছিল। বেইজিং তখনই আমেরিকাকে তাইয়ানের সঙ্গে অস্ত্র চুক্তি করা থেকে বিরত থাকার আহ্বান জানায়। ফের একবার সেই পথেই ট্রাম্প প্রশাসন। সূত্র : কলকাতা ২৪x৭।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৯০টি যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাষ্ট্র, ভেবেই ঘুম হারাম চীনের। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৩০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০