সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষায় চার বিষয়ে ফেল করেছেন সেই মিন্নি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০ ১৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি :: ডিগ্রি পরীক্ষায় সাত বিষয়ের মধ্য চারটিতে অকৃতকার্য হয়েছেন বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার আসামি ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রকাশিত ডিগ্রি প্রথম বর্ষের ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।

মিন্নি যে তিন বিষয়ের উত্তীর্ণ হয়েছেন তার মধ্যে একটিতে ডি গ্রেড এবং বাকি দুটিতে সি গ্রেড পেয়েছেন। বুধবার সন্ধ্যা ৭ টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়।

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বরগুনা সরকারি কলেজের শিক্ষার্থী মিন্নি। ২০১৯ সালে অনুষ্ঠিত ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি। ২০১৯ সালের শেষ দিকে এ পরীক্ষা শুরু হওয়ার পর শেষ হয় ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে। বরগুনা সরকারি কলেজ থেকে ব্যাচেলর অব স্যোসাল সায়েন্স (বিএসএস) গ্রুপ থেকে এ পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি। একদিকে রিফাত হত্যা মামলার বিচারকাজ অন্যদিকে পরীক্ষা চলায় মামলার কার্যদিবসেও আদালতের অনুমতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন মিন্নি।

প্রকাশিত পরীক্ষার ফলাফল ঘেটে জানা যায়, মিন্নি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ে ডি গ্রেড ও রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রে পেয়েছেন সি পেয়েছেন। রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রে পাস করেননি। ইসলামের ইতিহাস প্রথম পত্রে পেয়েছেন সি গ্রেড। ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্রে পাস করেননি। এছাড়া অর্থনীতি প্রথম এবং দ্বিতীয় পত্রেও অকৃতকার্য হয়েছেন।

এ বিষয়ে মিন্নির বাবা মো. মোজাম্মেল হোসেনে কিশোর বলেন, মিন্নি কাঙ্খিত ফল করতে পারেনি। আসলে ওর যে অবস্থা তাতে ভালো ফল অর্জন করা সম্ভবও নয়। তিনি বলেন, পরীক্ষার আগে ভালোভাবে মিন্নি প্রস্তুতি নিতে পারেনি। যে সময়ে ওর পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার কথা, সে সময়ে ৪৯ দিন কারাগারে ছিল।

প্রসঙ্গত, গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। পরবর্তী সময় এ মামলায় রিফাতের স্ত্রী মিন্নিকে আসামি করা হয়। পরে তিনি হাইকোর্ট থেকে জামিন পান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষায় চার বিষয়ে ফেল করেছেন সেই মিন্নি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৫০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০