র্যাব-এর অভিযানে ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৪:৫৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০ ১৬০ বার পড়া হয়েছে

র্যাব-৮, বরিশাল এর অভিযানে ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গত ০৯ আগস্ট ২০২০ তারিখ বরিশাল জেলার হিজলা থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৭.২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার হিজলা থানাধীন পশ্চিম কোড়ালিয়া সাকিনস্থ বায়তুল ক্বারিম জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ০৯ আগস্ট ২০২০ তারিখ আনুমানিক ১৭.৪৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ নাঈম হোসেন(১৯), পিতা- মোঃ জাহাঙ্গীর জমাদ্দার, সাং- পশ্চিম কোড়ালিয়া, থানা- হিজলা, জেলা- বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ৩১৫ গ্রাম গাঁজা উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি নূর ইসলাম বাদী হয়ে বরিশাল জেলার হিজলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।


























