সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

গাজীপুরে দুই বেসরকারি হাসপাতালকে ১১ লাখ টাকা জরিমানা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪১:০১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০ ১৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরে দুই বেসরকারি হাসপাতালকে ১১ লাখ টাকা জরিমানা
গাজীপুর প্রতিনিধি:
Share

গাজীপুরে দুইটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে হাসপাতাল দুইটিকে ১১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স র‌্যাবের সহায়তায় সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানটি পরিচালনা করে।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সারোয়ার আলম জানান, অভিযানে গাজীপুর সিটি করপোরেশনের আউটপাড়া এলাকার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ল্যাবে বিভিন্ন অসংগতিসহ অপারেশন থিয়েটারে ব্যবহৃত মেয়াদ উত্তীর্ণ সার্জারি সরঞ্জাম পান।

এছাড়া ল্যাব টেস্টের ক্ষেত্রে মেডিকেলে শর্ত মানা হয়নি-এসব অভিযোগে সাড়ে সাত লাখ টাকা জরিমানা করা হয়।
এদিকে, পাশের সেবা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা ও ব্যবস্থাপনায় নানা অনিয়ম থাকায় সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, সিটি মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স নেই। মন্ত্রণালয় যেহেতু ২৩ আগস্ট পর্যন্ত লাইসেন্স নবায়নের সময় দিয়েছে, তাই এখনই হাসপাতালটিকে সিলগালা করা হচ্ছে না।

তবে এই সময়ের মধ্যে যদি নবায়ন না হয়, সে ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব উম্মে সালমা তানজিয়া, র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার আব্দুল্লাহ আল মামুন ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরে দুই বেসরকারি হাসপাতালকে ১১ লাখ টাকা জরিমানা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৪১:০১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০