সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

সংবাদ প্রকাশের জের: বাড়িতে ঢুকে সাংবাদিককে কুপিয়ে জখম। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০ ২১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: কুমিল্লার মুরাদনগরে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় বাড়িতে ঢুকে দৈনিক সমকালের স্থানীয় প্রতিনিধি শরিফুল আলম চৌধুরীকে কুপিয়ে গুরুত্বর জখমের পাশাপাশি পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে স্থানীয় চেয়ারম্যান শাহজাহান মিয়া ও তার সন্ত্রাসী বাহিনী। একই সাথে তার মুক্তিযোদ্ধা বাবা ও বৃদ্ধ মাকেও কুপিয়ে আহত করেছে হামলাকারীরা।
এদিকে গুরুত্বর আহত মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শরিফুল আলম চৌধুরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শনিবার (৪ জুলাই) কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামে এ ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সাথে চেয়ারম্যানসহ সাতজনের বিরুদ্ধে মামলাও হয়েছে।

সাংবাদিক শরিফুলের বাবা আহত মুক্তিযোদ্ধা আব্দুল মতিন চৌধুরী বলেন, ‘দারোরা ইউপি চেয়ারম্যান শাহজাহানের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির সংবাদ প্রকাশ করে আমার ছেলে। সেই ঘটনায় ক্ষিপ্ত হয়ে আমার ছেলেকে প্রাণে শেষ করে দেয়ার জন্য হুমকি দেয় চেয়ারম্যান ও তার দলবল। শরিফের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দেয়া হয়েছে। নিজেকে অনিরাপদ ভেবে সে একমাস বাড়ির বাইরে ছিলো। গত সপ্তাহে সে বাড়িতে আসে।’

তিনি আরও বলেন, ‘শরিফ বাড়িতে আছে এ খবর পেয়ে শনিবার দুপুরে চেয়ারম্যান শাহজাহানের লোকজন বাড়িতে ঢুকে তাকে টেনে হিঁচড়ে বাড়ির উঠানে আনেন। দা দিয়ে কুপিয়ে, হাতুড়ি ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে তার দুই হাত-পা ভেঙে দেয়। দা দিয়ে তার মাথায় কোপ দিলে মগজের কিছু অংশ বেরিয়ে আসে।’

মুক্তিযোদ্ধা আব্দুল মতিন চৌধুরী বলেন, ‘আমি ও তার মা তাকে বাঁচাতে এগিয়ে গেলে রামদা দিয়ে আমার ডান হাতে কোপ দেয় এবং রড দিয়ে পেটায়। তার মায়ের বাম হাত ভেঙে দেয়। চেয়ারম্যানের লোকজনের ভয়ে আমাদের চিৎকারেও কেউ এগিয়ে আসার সাহস পায়নি।’

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম বলেন, সাংবাদিক শরিফকে অ্যাম্বুলেন্স ভাড়া করে হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে চেয়ারম্যান শাহাজাহানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সংবাদ প্রকাশের জের: বাড়িতে ঢুকে সাংবাদিককে কুপিয়ে জখম। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৪৪:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০