সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

আগৈলঝাড়া কিশোরী অপহরণ মামলার প্রধান আসামী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০ ১৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-

বরিশালের আগৈলঝাড়ায় পিতৃ-মাতৃহীন অনাথ কিশোরীকে অপহরণের পর তিনমাস আটক রেখে শারীরিক নির্যাতনের মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃতকে ৩০/০৬ মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে পিরোজপুর জেলার নাজিরপুর থানার মাটিভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে মৃত মোস্তফা শেখের ছেলে শহীদ শেখকে গ্রেফতার করে। থানা সূত্রে জনা গেছে, উপজেলার রত্নপুর গ্রামের কিশোরী (১৫) তার মা মারা যাওয়ার পর ছোট বোনকে নিয়ে দাদার পরিবারে বসবাস করতো। দাদা-দাদীর মৃত্যুর পর তার পিতা দ্বিতীয় বিয়ে করে ঢাকায় চলে গেলে অনাথ কিশোরী ও তার ছোট বোন একই বাড়ির উপরের ফুফু সম্পর্কের সাহেদ শেখের স্ত্রী আকলিমা বেগমের বাসায় থাকতে শুরু করেন। এর মধ্যে সহিদ শেখের সাথে কিশোরীর পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে গত ১৬ মার্চ সন্ধ্যায় সহিদ শেখ মোবাইল ফোনে কিশোরীকে বাড়ির পাশে রাস্তায় উপর তার সাথে দেখা করতে বলে। রাস্তায় সহিদ শেখের সাথে দেখা করতে গেলে সেখানে পূর্ব পরিকল্পিতভাবে অবস্থান করা পিরোজপুর জেলার নাজিরপুর থানার মাটিভাঙ্গা গ্রামের সহিদ শেখ, একই এলাকার রেজাউল ফরাজী, আকলিমা বেগমসহ অজ্ঞাতনামা ৩-৪জন মিলে জোর করে কিশোরীকে অপহরন করে নাজিরপুরে নিয়ে যায়। সেখানে নিয়ে সহিদ শেখের ঘরে আটক রেখে ১৭ মার্চ জোর করে সহিদ শেখ ওই কিশোরীকে শারীরিক নির্যাতন করেন। ওই বাড়িতে প্রায় তিন মাস আটকে রেখে কিশোরীকে মাঝে মধ্যে শারীরিক নির্যাতন করতো। চলতি মাসের ১৮জুন কৌশলে ওই কিশোরী সেখান থেকে পালিয়ে বাড়িতে চলে এসে পরের দিন ১৯জুন নির্যাতনকারী ও তাদের সহযোগী চারজনের নাম উল্লেখ করে কয়েক জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। গত সোমবার রাতে থানার এসআই তৈয়বুল রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পিরোজপুর জেলার নাজিরপুর থানার মাটিভাঙ্গা গ্রামের মৃত.মোস্তফা শেখের ছেলে সহিদ শেখকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগৈলঝাড়া কিশোরী অপহরণ মামলার প্রধান আসামী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০