সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

অক্সফোর্ডের ভ্যাকসিন মানব দেহে প্রয়োগের চূড়ান্ত পর্যায়ে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০ ১৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০ ৮ জন নিউজটি পড়েছেন
অক্সফোর্ডের ভ্যাকসিন মানব দেহে প্রয়োগের চূড়ান্ত পর্যায়ে
বিশ্বসেরা শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা মানব দেহে প্রয়োগের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

আগস্ট বা সেপ্টেম্বর মাস নাগাদ ক্লিনিক্যাল ট্রায়ালের ফল পাওয়া যাবে। সবকিছু ঠিক থাকলে অক্টোবর নাগাদ এই টিকা বাজারজাত করা সম্ভব হবে।অক্সফোর্ডের বিজ্ঞানীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

অক্সফোর্ডের বিজ্ঞানীদের উদ্ভাবিত বহুল আলোচিত এই ভ্যাকসিন বাজারজাত করতে কাজ করে যাচ্ছে ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান আস্ট্রাজেনেকা। ইতিমধ্যেই প্রতিষ্ঠানটির সঙ্গে করোনা টিকার ৪০ কোটি ডোজ প্রি-অর্ডার করতে একটি প্রাথমিক চুক্তি করেছে ইউরোপের ৪ দেশ।

বিজ্ঞানীরা বলছেন, কোভিড-১৯ করোনাভাইরাস থেকে এ টিকা মানুষকে কতটা ভালোভাবে সুরক্ষা দিতে পারে সেটা যাচাই করতেই দফায় দফায় এ ট্রায়ালের উদ্যোগ নেয়া হয়েছে।বিজ্ঞানীরা এই টিকার সফল প্রয়োগে আশাবাদী।

যুক্তরাজ্যে পরবর্তী ধাপে ১০ হাজার ২৬০ শিশু ও প্রাপ্তবয়স্ক মানুষের ওপর এ টিকা প্রয়োগ করা হবে। এর বাইরে দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলেও এ ট্রায়াল সম্পন্ন হবে।

বুধবার এক বিবৃতিতে এ টিকা নিয়ে কথা বলেন অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের প্রধান অধ্যাপক অ্যান্ড্রু পোলার্ড। তিনি জানান, ক্লিনিক্যাল স্টাডিজ খুব ভালো চলছে। আমরা এখন ভ্যাকসিনটি কত বয়সের প্রাপ্তবয়স্কদের মধ্যে রোগ প্রতিরোধের প্রক্রিয়া চালিত করতে পারে তা মূল্যায়ন করে দেখছি। এছাড়া এটি ব্যাপক জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে সক্ষম কিনা তা-ও পরীক্ষা করে দেখা হচ্ছে।

আশা করা হচ্ছে, ২০২০ সালের শেষ নাগাদ ভ্যাকসিনটির উন্নয়ন কাজ বা বাজারজাতের প্রস্তুতি সম্পন্ন হবে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। এরপর বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৯৫ লাখ ২০ হাজার ১৯৯ জন। মারা গেছেন ৪ লাখ ৮৩ হাজার ৯৫৯ জন। সুস্থ হয়েছেন ৫১ লাখ ৬৯ হাজার ২৭০ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অক্সফোর্ডের ভ্যাকসিন মানব দেহে প্রয়োগের চূড়ান্ত পর্যায়ে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:৫৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০