সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

লোকজন জড়ো করে জন্মদিন পালন করায় পুলিশের কর্মকর্তা প্রত্যাহার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব না মেনে লোকজন জড়ো করে জন্মদিন পালন করায় পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল তাকে ব্রাহ্মণবাড়িয়ায় জেলার সরাইল থানার অরুয়াইল ক্যাম্প থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।
জানা যায়, নিজস্ব ভবন না থাকায় দীর্ঘদিন ধরে অরুয়াইল ইউনিয়ন পরিষদের কয়েকটি কক্ষে অরুয়াইল পুলিশ ক্যাম্পের কার্যক্রম চলছে। ক্যাম্পের পাশে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের একটি কক্ষে গত ১ জুন এসআই কামরুজ্জামানের ৩৯তম জন্মদিন পালন করা হয়।
জন্মদিন উপলক্ষে কক্ষটি বেলুন ও রঙিন কাগজ দিয়ে সাজানো হয়। আনা হয় তিনটি কেক। সঙ্গে ছিল বিস্কুট ও হরেক রকমের ফল। জন্মদিনের এই আয়োজনে উপস্থিত ছিল ক্যাম্পের পুলিশ সদস্যরা, স্থানীয় বাজারের ব্যবসায়ীবৃন্দসহ অনেকে। সামাজিক দূরত্ব না মেনে অনুষ্ঠানে দলবদ্ধভাবে ফটোসেশন করা হয়। আর সেই ছবি প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে। ছবিগুলো ছড়িয়ে পড়লে এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে।
এসআই কামরুজ্জামান বলেন, ‘জন্মদিন উপলক্ষে ক্যাম্পের পুলিশ সদস্যরা অনুষ্ঠানের আয়োজন করেছিল। আয়োজনটি প্রথমে ইউনিয়ন পরিষদের ছাদে করার কথা ছিল। কিন্তু সেখানে বিদ্যুৎ সমস্যার কারণে তা ডিজিটাল সেন্টারে করা হয়।’
তিনি আরও বলেন, ‘এমন ঘটা করে কখনই আমার জন্মদিন উদযাপন করা হয়নি। এবারই প্রথম আর তা নিয়েই সমস্যা হলো। ’
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান জানান, এসআই কামরুজ্জামানকে ক্যাম্প থেকে প্রত্যাহার করে সরাইল থানায় নেওয়া হয়েছে। একইসঙ্গে ক্যাম্পে নতুন একজনকে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১১ এপ্রিল থেকে ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউন চলছে। গত মঙ্গলবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশ সদস্য ও প্রবাসীসহ মোট ১৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন দুইজন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লোকজন জড়ো করে জন্মদিন পালন করায় পুলিশের কর্মকর্তা প্রত্যাহার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:৩৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০