সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

বরিশাল থেকে অপহৃত ব্যক্তি উদ্ধার, ত্রাণ বিতরণ এবং আইনি সহায়তা প্রদান। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০ ১৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

র‌্যাব-৮, বরিশাল কর্তৃক পিরোজপুর এর বলেশ্বর ব্রীজ এলাকা থেকে অপহৃত ব্যক্তি উদ্ধার, ত্রাণ বিতরণ এবং আইনি সহায়তা প্রদান। দীর্ঘ দিন যাবৎ বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন সংলগ্ন নদী বিধৌত অঞ্চলে একাধিক জলদস্যু/ডাকাত বাহিনী বিপুল সংখ্যক নিরীহ মৎস্যজীবি অপহরণ, মুক্তিপন আদায়সহ হতাহতের ঘটনা ঘটিয়ে আসছিল। বিগত সময়ে র‌্যাব-৮ এর ক্রমাগত অপারেশনে একাধিক জলদস্যু বাহিনীর প্রধানসহ বিভিন্ন সদস্য নিহত হওয়ার পাশাপাশি সর্বমোট ২৮৪ জন জলদস্যু আত্মসর্মপন করেছে, উদ্ধার হয়েছে বিপুল সংখ্যক দেশী/বিদেশী অস্ত্র-গোলাবারুদ। গত ১লা নভেম্বর ২০১৮ তারিখে সর্বশেষ আত্মসমর্পনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে জলদস্যু/বনদস্যু মুক্ত ঘোষনা করেছেন। সুন্দরবনকে জলদস্যু অবমুক্ত রাখতে র‌্যাব-৮ সার্বক্ষনিক গোয়েন্দা নজরদারী, পত্র-পত্রিকায় প্রকাশিত খবর ও স্থানীয় জনগনের তথ্যাদির উপর বিশ্লেষণ ও পর্যালোচনা করে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে।

গত ০১ জুন ২০২০ তারিখ আনুমানিক রাত ১১.০০ ঘটিকায় বাগেরহাট জেলার শরণখোলা থানাধীন মরণচর খাল এলাকায় ০৭ জন ঝিনুক সংগ্রহকারী দল একটি ইঞ্জিন চালিত ট্্রলারে ঘুমন্ত অবস্থায় অপর একটি ইঞ্জিন চালিত (ট্রলার) নৌকাযোগে ১০ (দশ) জনের একটি ডাকাত দল তাদের উপর আক্রমন করে অস্ত্রের মুখে ফেলে একই থানাধীন চাপড়াখালী চরে নিয়ে যায়। তাদের মধ্যে মোঃ মহসিন ফরাজি(৩৫) নামক ভিকটিমকে আক্রমনকারী দল সাথে নিয়ে যায় এবং ট্রলারসহ বাকি ভিকটিমদেরকে বাড়ি ফিরে যাওয়ার জন্য ছেড়ে দেয়। অদ্য ০৪ জুন ২০২০ আনুমানিক ভোর ০৫.০০ ঘটিকায় আক্রমনকারী দল জিম্মি মোঃ মহসিন ফরাজিকে মংলা থানাধীন পশুর নদীর পাড়ে বানীশান্তা নামক এলাকায় ফেলে চলে যায়। পরবর্তীতে ভিকটিম উদ্বাস্ত অবস্থায় ঘোরাফেরা করতে করতে পিরোজপুরের বলেশ্বর ব্রীজ এলাকায় আসলে র‌্যাব-৮, বরিশালের একটি নিয়মিত টহল দল তাকে উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যক্তি নাম ঠিকানা মোঃ মহসিন ফরাজি(৩৫), পিতাঃ সামসুল হক ফরাজী, সাংঃ কাঠালবাড়ী ৩নং ওয়াড, থানাঃ পাথর ঘাটা, জেলাঃ বরগুনা বলে জানায়। র‌্যব-৮,বরিশালের পক্ষ থেকে তাকে পরিচর্যা পূর্বক ত্রাণ সহায়তা এবং আইনি পরামর্শ প্রদান করা হয়। পরে তাকে তার মামা মোঃ জলিলের মাধ্যমে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের সহায়তা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল থেকে অপহৃত ব্যক্তি উদ্ধার, ত্রাণ বিতরণ এবং আইনি সহায়তা প্রদান। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:১৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০