সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

জলঢাকায় করোনায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধার মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারী প্রতিনিধি:-নীলফামারীর জলঢাকা উপজেলায় করোনা আক্রান্ত হয়ে জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেনের পিতা আলহাজ্ব মজিবর রহমানের (৮০) মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন)ভোরে নিজবাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃতর বাড়ী জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের তিলাই গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আবু হাসান রেজওয়ানুল কবীর।
> স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নিহত মজিবর রহমানের সহধর্মিণী কয়েকদিন আগে রংপুর মেডিকল কলেজে ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে করোনা আক্রান্ত হন। করোনা রোগীর সংস্পর্শে আসায় গত ২৭ মে ঐ পরিবারের ১৯ জনের নমুনা সংগ্রহ করে জলঢাকা স্বাস্থ্য বিভাগ।গত ৩০ মে শনিবার নিহত মজিবর রহমানসহ নাতী বউয়ের করোনা পজেটিভ আসে। এরপর থেকে পরিবারের ৩ সদস্যকে নিজবাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি ইন্তেকাল করেন। তিনি হাই পেসারের রোগী ছিলেন।
> স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, এ পর্যন্ত উপজেলায় মোট আক্রান্ত ১৩ জন। মৃত্যু হয়েছে ২ জনের। এর মধ্যে ৪জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। দুই জন নীলফামারী সদর হাসপাতাল ও ১জনকে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। একজন করোনা নিয়ে ঢাকায় কর্মরত আছে এবং বাকি ৩জনকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

উল্লেখ্য:-জেলায় এ নিয়ে ১২৯জন করোনা আক্রান্তের মধ্যে দুই পুরুষ ও এক নারী সহ ৩জন মৃত্যুবরন করলেন।
৩৮জন চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে নিজ-নিজ বাড়ি ফিরেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জলঢাকায় করোনায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধার মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০