সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

কোনো লঞ্চেই মানা হয়নি স্বাস্থ্যবিধি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২১:০৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০ ১৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বরিশাল থেকে রাজধানীমুখী কোনো লঞ্চেই মানা হয়নি স্বাস্থ্যবিধি। ভিড় ছিল ঈদের মতো। একপর্যায়ে ম্যাজিস্ট্রেট পৌঁছে তৃতীয় শ্রেণির ডেকের ফটক বন্ধের নির্দেশ দেন।

আজ রোববার দুপুর থেকে বরিশাল নদীবন্দরে থাকা তিনটি লঞ্চে ভিড় একটু একটু বাড়তে থাকে। বিকেল গড়াতেই লঞ্চগুলোতে ছিল উপচেপড়া ভিড়। প্রতিটি লঞ্চের ধারণ ক্ষমতার দেড় থেকে দুইগুণ যাত্রী ওঠানো হয়। বিআইডব্লিউটিএর বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু নিজে মাইকিং করলেও তাতে কর্ণপাত করেনি কোনো যাত্রী।

একপর্যায়ে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান র‌্যাব সদস্যদের নিয়ে নদী বন্দরে পৌঁছান। তিনি অবস্থা দেখে ডেকের ফটক বন্ধের নির্দেশ দেন। তিনটি লঞ্চেরই ফটক বন্ধ করা হয়।

যাত্রীরা জানায়, স্বাস্থ্যবিধির কথা জানা থাকলেও মানছে না কেউ। এই অবস্থায় করোনা মহামারি আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এ ব্যাপারে বরিশাল নদীবন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার বলেন, ‘সাবধানতার চেষ্টা করলেও কেউ কথা শুনছে না। এর একপর্যায়ে সন্ধ্যা সোয়া ৬টায় নদীবন্দরে পৌঁছান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান। তিনি তিনটি লঞ্চেরই ডেক শ্রেণি বন্ধের নির্দেশ দেন।’

বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন, ‘বন্দরে নোঙর করা তিনটি লঞ্চের ডেক বন্ধ করে দেওয়া হয়েছে।’

বরিশাল বন্দর থেকে রোববার সুন্দরবন-১১, সুরভী-৯ ও অ্যাডভেঞ্চার-৯ রাজধানী ঢাকার উদ্দেশে রাত সাড়ে ৮টার মধ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। লঞ্চগুলোর মধ্যে শুধু সুন্দরবন-১১ লঞ্চের সামনে জীবাণুনাশক টানেলের ব্যবস্থা করা হয়েছিল। ২৪ মার্চের পর এই প্রথম বরিশাল থেকে রাজধানীমুখী হচ্ছে লঞ্চগুলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কোনো লঞ্চেই মানা হয়নি স্বাস্থ্যবিধি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:২১:০৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০