সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বানারীপাড়ায় নদী ভাঙনের শিকার সেই ১২টি পরিবারের পাশে এমপি শাহে আলম। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০ ২৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদবাড়ি গ্রামের দাসেরহাট
বাজারের অদূরে হঠাৎ করে সন্ধ্যা নদীর ভাঙনে শিকার অসহায় সেই ১২টি
পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের
সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম । ভাঙনের খবর শুনে তিনি শনিবার
দুপুরে ঘটনাস্থলে ছুটে যান। ভাঙন এলাকা পরিদর্শণ করে তিনি ক্ষতিগ্রস্থ
পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে নদীর ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ
ও তাদের পুনর্বাসনে সার্বিক সহায়তার আশ্বাস দেন। এছাড়া তিনি
ক্ষতিগ্রস্থ এ পরিবারগুলোর মাঝে খাবার সহ সরকারি সহায়তার ব্যবস্থা গ্রহণে
ইউএনও ও পিআইওকে নির্দেশ দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখার ইউপি চেয়ারম্যান খিজির
সরদার,বরিশাল জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আওরঙ্গজেব হাওলাদার,স্থানীয়
সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান আ.মন্নান মৃধা প্রমুখ। প্রসঙ্গত শুক্রবার রাত
১টার দিকে সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদবাড়ি গ্রামের দাসেরহাট বাজারের অদূরে
ভাঙন কবলিত নদীর তীরে বসবাসরত রতন বাড়ৈ,নিকুঞ্জ দেউরী,মনি বাড়ৈ,অনিল
দেউরী,যশরত নাটুয়া,সুনীল মাল,হাবিব সিকদার,রাজে আলী সিকদার,নির্মল
বাড়ৈ,অমৃত মধু,শ্যামল গাইন ও কৃষ্ণ বৈদ্যের ঘরবাড়ি ও গাছপালা সহ বসতভিটা
নদী গর্ভে বিলীন হয়ে যায়। একরাতে চোখের সামনে সবকিছু হারিয়ে নিঃস্ব ও
রিক্ত হয়ে ওই পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছেন।তাদের চোখে এখন কেবলই ঘোর
অমানিশার অন্ধকার। এদিকে ওই রাতে খবর পেয়ে সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান ও
আওয়ামী লীগ নেতা আ.মন্নান মৃধা ঘটনাস্থলে গিয়ে ভাঙনের শিকার পরিবারগুলোর
কয়েকজনের বসত ঘর ও আসবাবপত্র সরিয়ে নিতে সহায়তা করেন। এছাড়া তিনি
ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাবারের ব্যবস্থা করেন। সৈয়দকাঠি ইউপি
চেয়ারম্যান আ.মন্নান মৃধা জানান ওই ১২টি পরিবারের বসতভিটা সম্পূর্ণ বিলীণ
হয়ে গেছে এবং ভাঙন অব্যাহত থাকায় আরও বেশ কয়েকটি বাড়ির বসতঘর ও গাছ পালা
কেটে সরিয়ে নেওয়ার কাজ চলছে। যে কোন সময় ওই বাড়িঘর গুলোও নদী গ্রাস করে
ফেলবে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় নদী ভাঙনের শিকার সেই ১২টি পরিবারের পাশে এমপি শাহে আলম। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:২২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০