সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ

পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে গাছের সাথে বেঁধে নির্যাতন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০ ১৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: জয়পুরহাটের আক্কেলপুরে স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় এক গৃহবধূকে গাছের সাথে বেঁধে সারা শরীরে গরম লোহার ছ্যাঁকা ও মারপিট করে হত্যার চেষ্টা করেছে তার স্বামী ও পরিবার। প্রতিবেশিরা মেয়েটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
বুধবার দিবাগত রাতে এ নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী সাকিল হোসেন (২৪) ও ভাসুর (স্বামীর বড় ভাই) আসলাম হোসেনকে (৩৫) আটক করেছে পুলিশ।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ২৬ মে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার লকুকলোনী এলাকার আইয়ুব আলীর মেয়ে খাতিজা বেগমের সাথে জয়পুরহাটের আক্কেলপুর পৌর সদরের শ্রীকৃষ্টপুর গ্রামের আবদুস সালামের ছেলে শাকিল হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রীর নজরে আসে স্বামীর পরকীয়ার বিষয়টি। এ নিয়ে দু’জনের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল।

এরই ধারাবাহিকতায় বুধবার রাতে মুঠোফোনে অজ্ঞাত এক মেয়ের সাথে স্বামী শাকিল ফোনালাপ করলে স্ত্রী তাতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয় শাকিল। পরে শাকিলসহ তার বড় ভাই আসলাম (৩৫), শশুড় আব্দুস সালাম (৫৮)ও শাশুড়ি শেলিনা বেগম (৫০) মিলে মেয়েটিকে বাড়ির আঙিনার একটি লিচুর গাছের সাথে বেঁধে বেধড়ক মারপিট শুরু করে।

এক পর্যায়ে শরীরের বিভিন্ন স্থানে গরম লোহা দিয়ে ছ্যাঁকা দিয়ে ক্ষতবিক্ষত করে। এক সময় মাথায় আঘাত করলে মেয়েটির চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসে। সদর দরজা বন্ধ থাকায় কেউ সহজে প্রবেশ করতে না পেরে এক পর্যায়ে প্রতিবেশিরা ধাক্কা দিয়ে দরজার লক ভেঙে বাড়িতে প্রবেশ করে। পরে তারা মেয়েটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে দেয়। মেয়েটি বর্তমানে হাসপাতালে ধুকছে।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ জানান, এ ঘটনায় নির্যাতিত মেয়েটির বাবা থানায় একটি মামলা করেছেন। মামলা পাওয়া মাত্র স্বামী শাকিল ও ভাসুর আসলামকে আটক করা হয়েছে। পরকীয়ার জের ধরেই এ ঘটনা ঘটেছে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে গাছের সাথে বেঁধে নির্যাতন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:৫৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০