সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

প্রধানমন্ত্রীর ত্রাণ সহযোগিতার টাকা আত্মসাৎ, ফ্লেক্সিলোড ব্যবসায়ী আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০ ১৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগে হুসেন আলী (৩৫) নামে এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে আটক করা হয়।
হুসেন আলীর বাড়ি জেলার সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের সর্দ্দারপাড়া গ্রামে।

পুলিশ ও মামলার অভিযোগে জানা যায়, করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার হিসেবে জেলার সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের সর্দ্দারপাড়া গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াসমিনের মোবাইলে আড়াই হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হয়। গত ২৪ মে টাকাটি তার মোবাইলে আসে। পরদিন ২৫ মে হামিদুল ওই মোবাইল নিয়ে জেলার সদর উপজেলার জগদল বাজারের ফ্লেক্সিলোড ব্যবসায়ী মেসার্স স্বপন ইলেকট্রনিক্সে হুসেন আলীর কাছে নিয়ে যান। ২০ মিনিট ধরে মোবাইল নাড়াচাড়ার পর হুসেন হামিদুলকে জানান তার মোবাইলে টাকা আসেনি। পরে তার স্ত্রীকে জানায় মোবাইলে টাকা আসেনি।

এরপর সাবিনা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিসহ আওয়ামীলীগ নেতাকর্মীদের জানায়। পরে দেখা যায় হুসেন টাকাটি ক্যাশ আউট করে নিয়েছে। এ ঘটনায় স্থানীয়রা আজ মঙ্গলবার তার দোকানে গিয়ে টাকা তুলে নেওয়ার বিষয়টি অভিযোগ করেন। এ নিয়ে স্থানীয়দের সাথে তার তর্কবিতর্ক হয়। খবর পেয়ে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম পুলিশসহ ঘটনাস্থলে যায়। সেখানে উভয়পক্ষের কাছে বিষয়টি শুনেন। এ সময় জগদল বাজার বণিক সমিতির সভাপতি মানিক খান আড়াই হাজার টাকা ইউএনও মো. গোলাম রব্বানীর হাতে দেন। ইউএনও ওই টাকা সাবিনা ইয়াসমিনের হাতে তুলে দেন। পরে পুলিশ ফ্লেক্সিলোড ব্যবসায়ী হুসেন আলীকে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় সাবিনা ইয়াসমিনের স্বামী হামিদুল ইসলাম তার বিরুদ্ধে পঞ্চগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর ত্রাণ সহযোগিতার টাকা আত্মসাৎ, ফ্লেক্সিলোড ব্যবসায়ী আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০