সংবাদ শিরোনাম ::
কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী জীবননগর ও উথলী বিজিবি হাতে ভারতীয় কীটনাশক,মদ,ভায়াগ্রাসহ মহেশপুর সীমান্তে ৬ হিজড়া আটক বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নে তরুণ সমাজসেবক শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে গঠিত জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা

ঈদের দিন বৃদ্বা মাকে রাস্তায় ফেলে গেলেন সন্তানরা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০ ১৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
জয়পুরহাটে ছিরাতুন্নেছা (৮০) নামে এক বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগে তার তিন ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। ঈদের দিন সোমবার (২৫ মে) রাস্তায় অচল প্রায় বৃদ্ধাকে আহাজারি করতে দেখে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে রাতে জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সেফ হোমে রেখে আসে।

বৃদ্ধা ছিরাতুন্নেছা জয়পুরহাট পৌর শহরের জানিয়ার বাগান এলাকার মৃত নূর মোহাম্মদ মোল্লার স্ত্রী।

এদিকে রাতেই ওই বৃদ্ধার পক্ষে তার নাত-বৌ শিল্পী আক্তার বাদী হয়ে শ্বশুর ও চাচা শ্বশুরদের বিরুদ্ধে মামলা করেন। পরে বৃদ্ধার তিন ছেলেকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- ওই এলাকার মৃত নূর মোহাম্মদ মোল্লার ছেলে আব্দুর রাজ্জাক, মোয়াজ্জেম হোসেন ও মোজ্জামেল হক।

জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতাররা কৌশলে তাদের মায়ের নামের সব জমি লিখে নেন। এরপর থেকে বৃদ্ধা মায়ের ভরণপোষণে অবহেলা, তাকে গালমন্দ-মানসিক নির্যাতনসহ তার প্রতি চরম অমানবিক আচরণ করতে থাকেন। একপর্যায়ে মায়ের ভরণপোষণ কোনো ছেলেই আর গ্রহণ করবেন না বলে সিদ্ধান্ত নেন।
ফলে সোমবার সকালে তারা জয়পুরহাট-আক্কেলপুর সড়কের পাশে বৃদ্ধা মা ছিরাতুন্ন্ছোকে ফেলে রেখে চলে যান। পরে ৯৯৯ নম্বরে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদের দিন বৃদ্বা মাকে রাস্তায় ফেলে গেলেন সন্তানরা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:১৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০