সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

ভোলায় তারাবির নামাজ পড়া অবস্থায় মসজিদে হামলা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি:: ভোলার চরফ্যাশনে তারাবির নামাজ পড়া অবস্থায় মসজিদে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার দক্ষিণ আইচার চরমানিকার রুহুল আমীন চেয়ারম্যান বাজার জামে মসজিদে ইউপি সদস্য আবদুল মন্নানের নেতৃত্বে এ হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান,পারিবারিক কলহের জের ধরে ইউপি সদস্য আবদুল মন্নানের নেতৃত্বে তারাবির নামাজ পড়া অবস্থায় মসজিদের ভেতরে প্রবেশ করে হামলা চালানো হয়। এতে মুসল্লিরা নামাজ ছেড়ে পালিয়ে যায়। মসজিদের মালামাল ভাংচুর করা হয়। দক্ষিণ আইচা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
মসজিদ কমিটির সহ-সভাপতি কামাল চৌধুরী বলেন, নামাজ কেবল অর্ধেক পড়া হয়েছে, এ অবস্থায় ইউপি সদস্য আবদুল মান্নান হামলা চালিয়ে মুসল্লিদের মাঝে আতংক সৃষ্টি করে। মসজিদের অনেক কিছু ভাংচুর করেছে। পুলিশ মসজিদের ভাংচুর করা মালামাল থানায় নিয়ে গেছে।
তবে চরমানিকা ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মন্নান বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাসুর জামালের নেতৃত্বে আমার বোন কামরুন নাহারকে পিটানো হয়। এ বিষয়ে আমার সঙ্গে মসজিদের বাহিরে তাদের কথা কাটাকাটি হয়েছে। ওসি সাহেব বিষয়টি জানেন।

দক্ষিণ আইচা থানার ওসি হারুন অর রশিদ বলেন, ইউপি সদস্য মন্নানের বোনকে মারধর করা নিয়ে ঘটনার সূত্রপাত। শনিবার মসজিদ কমিটির সভাপতি মাধ্যমে বিষয়টি ফয়সালা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় তারাবির নামাজ পড়া অবস্থায় মসজিদে হামলা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:৩৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০