সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমপি শাহে আলম’র চিকিৎসা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০ ২১৪ বার পড়া হয়েছে

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নানা জটিল
রোগে আক্রান্ত ৩৪ জনের মাঝে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন অংকের চেক
প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সংসদ
সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম
প্রধানমন্ত্রীর তহবিলের এ চেক বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত
ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ,ওসি শিশির কুমার
পাল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. মহসিন,উপজেলা
আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন,আওয়ামী লীগ নেতা
ডা. খোরশেদ আলম সেলিম,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সাধারণ
সম্পাদক শেখ শহিদুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ। ###

























