সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রী হত্যা করে নদীতে নিক্ষেপ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৯:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী গ্রামে পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রী শারমিন আক্তারকে (২০) হত্যা করে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী আকাশ শেখের বিরুদ্ধে। কুমার নদীর পাড় থেকে শারমিনের লাশ শনিবার দুপুরে উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ। এ ঘটনায় স্বামী আকাশ শেখকে আটক করেছে রাজৈর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গেছে, শুক্রবার সকালে ঈদের কেনাকাটার জন্য বাপের বাড়ি শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি থেকে শারমিনকে রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের পশ্চিম সরমঙ্গল শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয় পরিবারের লোকজন। শুক্রবার দুপুরে স্বামী মোবাইল করে স্ত্রী শারমিনকে ঈদের বাজার করার জন্য টেকেরহাট আসতে বলে। শারমিন স্বামীর মোবাইল পেয়ে টেকেরহাটের উদ্দেশ্যে স্বামীর বাড়ী থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরে শনিবার দুপুরে পরিবারের লোকজন স্থানীয়ভাবে জানতে পারে কুমার নদীর তীরে একটি লাশ পাওয়া গেছে। ঘটনাস্থলে এসে পরিবারের লোক শনাক্ত করে এটা শারমিনের লাশ।
এক বছর পূর্বে রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের পশ্চিম সরমঙ্গল গ্রামের শাহজালাল শেখের ছেলে আকাশ শেখের সাথে শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি গামের আয়নাল ভূইয়ার মেয়ে সারমিনের বিয়ে হয়।
শারমিনের ভাই সিরাজ ভূইয়া বলেন, এলাকার এক মহিলার সাথে আকাশের পরকীয়া প্রেম চলছিল। এ অবৈধ প্রেমে বাঁধা দেয়ায় আকাশ আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমার বোনের হত্যার বিচার চাই।
এ ব্যাপারে রাজৈর থানার অফিসার ইনচার্জ খোন্দকার শওকত জাহান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দিয়েছি এবং স্বামী আকাশ শেখকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রী হত্যা করে নদীতে নিক্ষেপ।

আপডেট সময় : ০৬:২৯:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০