সংবাদ শিরোনাম ::
মাদারীপুর হতে মাদক মামলার এজাহার ভক্ত পলাতক আসামী গ্রেফতার।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৫৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২০ ৮৮ বার পড়া হয়েছে

র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প কর্তৃক মাদারীপুর রাজৈর হতে মাদক মামলার এজাহার নামীয় পলাতক আসামী গ্রেফতার।
র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার সনজয় কুমার সরকার এর নেতৃত্বে ১৯ মে ২০২০ইং তারিখ দুপুর ১৩.৫৫ ঘটিকার সময় মাদারীপুর জেলার রাজৈর থানাধীন টেকেরহাট বন্দর এলাকায় অভিযান পরিচালনা করে গোপালগঞ্জ জেলার সদর থানার মামলা নং-০৯, তারিখঃ ০৯-০৫-২০২০খ্রিঃ ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) টেবিলের ১০(ক)/৪১ এর ২নং এজাহার নামীয় পলাতক আসামী ইকরাম মোল্লা(৩৫), পিতাঃ মৃত আঃ মজিদ মোল্লা, সাং-গোবিন্দপুর, থানাঃ রাজৈর, জেলাঃ মাদারীপুরকে আটক করেন। আটককৃত আসামীকে গোপালগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।


























