মাদারীপুর থেকে চাঞ্চল্যকর হত্যা মামলার মূল হোতা এজাহার ভক্ত পলাতক আসামী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ১২:১০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০ ১১২ বার পড়া হয়েছে

র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প কর্তৃক মাদারীপুর শিবচর হতে
চাঞ্চল্যকর হত্যা মামলার মূল হোতা এজাহার নামীয় পলাতক আসামী গ্রেফতার।
র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে ১৭ মে ২০২০ইং তারিখ দুপুর আনুমানিক ১৩.৩০ ঘটিকার সময় গোপালগঞ্জ জেলার সদর থানাধীন শিল্পনগরী এলাকায় অভিযান পরিচালনা করে মাদারীপুর জেলার শিবচর থানার হত্যা মামলার মূল হোতা এজাহার নামীয় পলাতক আসামী লাকু ঘরামী(২৫), পিতাঃ ইউনুছ ঘরামী, সাং-বড় কেশবপুর আরশেদ তালুকদার কান্দি, থানাঃ শিবচর, জেলাঃ মাদারীপুরকে আটক করেন। ঘটনার বিবরণে জানা যায় যে, পারিবারিক জমিজমাকে কেন্দ্র করে গত ১৪-০৫-২০১৮ইং তারিখ দিবাগত রাতে মাদারীপুর জেলার শিবচর থানাধীন কুতুবপুর ইউনিয়নের ফালু মাদবরেরকান্দি গ্রাম এলাকার ভিকটিম কালাম ঘরামী(৩০), পিতাঃ নূরু ঘরামী’কে অভিযুক্ত লাকু ঘরামী(২৫) তার দলবল সহ ০৯ জন এজাহার নামীয় আসামী হত্যা করে লাশ গুমের চেষ্টা করে। এ ঘটনা সংক্রান্তে ভিকটিমের পিতা নূরু ঘারামী বাদী হয়ে মাদারীপুর জেলার শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মাদারীপুর জেলার শিবচর থানার মামলা নং-১২, তারিখ ঃ ১৪-০৫-২০২০খ্রিঃ ধারাঃ-৩০২/২০১/৩৪ পেনাল কোড) এবং আসামীদের গ্রেফতারে র্যাবের সহায়তা কামনা করেন। তদপ্রেক্ষিতে র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে অদ্য ১৭ মে ২০২০ইং দুপুর আনুমানিক ১৩.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল প্রযুক্তির মাধ্যমে গোপালগঞ্জ জেলার সদর থানাধীন শিল্পনগরী এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার মূল হোতা এজাহার নামীয় পলাতক আসামী লাকু ঘরামী(২৫) কৌশলে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে। উল্লেখ্য যে, গত ১৫-০৫-২০২০ইং তারিখ র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প কর্তৃক হত্যা কান্ডের ২৪ ঘন্টার মধ্যেই উক্ত মামলার অন্য আরও একজন পলাতক আসামী ইউনুছ ঘরামী(৬৫)কে আটক করেন। আটককৃত আসামীকে মাদারীপুর জেলার শিবচর থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


























