সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বরিশালে মঙ্গলবার সকাল থেকে শপিংমল, বিপণী বিতান ও দোকানপাট বন্ধ ঘোষণা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০ ১৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম-নিউজ
করোনা সংক্রমণের প্রকোপ কমাতে আগামী মঙ্গলবার (১৯ মে) সকাল ৬ টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বরিশাল জেলার উপজেলা সমূহ ও মহানগরীর শপিংমল, বিপণী বিতান ও দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া বিকেল চারটার পর থেকে সকল ধরনের গণপরিবহন ও ব্যাক্তিগত পরিবহনে(রিক্সা, অটোরিক্সা, সিএনজি, মোটরসাইকেল ইত্যাদি) যাত্রী পরিবহনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আজ সোমবার দুপুরে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশ জারি করা হয়।

জেলা প্রশাসন সূত্রে আরো জানা গেছে , চলতি মাসের ৪ তারিখ সরকারি নির্দেশনা অনুযায়ী বরিশালের লকডাউন (অবরুদ্ধ অবস্থা) শিথিল করা হয়েছিলো। এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দিয়ে জেলার বিপণী বিতান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্বল্প পরিসরে খোলার অনুমতি দেওয়া হয়।

কিন্তু সেসব শর্ত লঙ্ঘন করে দোকান গুলোতে মানুষের উপচে পড়া ভীড়, সামাজিক দূরত্ব নিশ্চিত না হওয়া ও গণমানুষের অসচেতন আচরণ ইত্যাদি লক্ষ্য করা যায়। যে কারণে সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ অনুসারে জেলার দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে।

তবে দোকানপাট বন্ধ থাকলেও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান, কাঁচাবাজার ও ঔষধ বিক্রির প্রতিষ্ঠান এ নির্দেশের বাইরে থাকবে। এছাড়া পণ্য পরিবহনের যান চলাচল নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে বলে নিশ্চিত করেছে বরিশাল জেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে মঙ্গলবার সকাল থেকে শপিংমল, বিপণী বিতান ও দোকানপাট বন্ধ ঘোষণা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০