সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

বরিশালে মোটরসাইকেল ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইলে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী জনৈক এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ওই মোটরসাইকেলে থাকা আরও দুই যুবক। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার অপরাহ্নে এই দুর্ঘটনায় নিহত নাসির সরদার (৩২) মাদারীপুরের দাসার গ্রামের আব্দুর রব সরদারের ছেলে। পুলিশ বিয়োগান্তের ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করলেও পালিয়ে রক্ষা পেয়েছেন চালক।

পুলিশ জানায়- মোটরসাইকেলে দুই সঙ্গী নিয়ে দুপুর ৩টার দিকে গৌরনদী থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিল নাসির সরদার। পথিমধ্যে উজিরপুরের বামরাইল এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে বিপরিতগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যুবক নাসির ঘটনাস্থলেই মারা যান ও তার সাথে থাকা দুজন আহত হয়ে পড়েছিলেন।

খবর পেয়ে পুলিশ গিয়ে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। কিন্তু পুলিশ যাওয়ার আগেই ট্রাকটি রেখে পালিয়ে যান চালক। পরে গৌরনদী হাইওয়ে পুলিশের একটি টিম গিয়ে নিহত যুবকের লাশটি উদ্ধার। গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম বরিশালটাইমসকে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ কর্মকর্তা জানান, যুবকের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়। এই ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি চলছে। সেই মামলায় আলামত হিসেবে ট্রাকটি জব্দ দেখানো হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে মোটরসাইকেল ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত।

আপডেট সময় : ১০:৪৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০