সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

শুক্রবারেও সারাদিন সরকারি যে অফিস খোলা থাকবে । আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০ ২৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: করোনার কারণে সারাদেশে সাধারণ ছুটি চলমান রয়েছে। তবে এর মধ্যেও সরকারি কিছু অফিস খোলা রয়েছে। ভ্যাট অফিস যার মধ্যে অন্যতম। আগামী শুক্রবারও (১৫ মে) সারাদিন খোলা থাকবে ভ্যাট অফিস।
জানা যায়, এদিন ভ্যাট রিটার্ন দাখিলের শেষ দিন হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার (১১ মে) সার্কেল অফিস খোলা রাখার নির্দেশনা দিয়ে অফিস আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মূসক মনিটরিং,পরিসংখ্যান ও সমন্বয় বিভাগের দ্বিতীয় সচিব এম এম কবিরুল ইসলাম স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, সার্কেলের অফিসগুলোর কার্যক্রম তদারকি করবেন কমিশনারগণ। অফিসের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে করোনা মোকাবিলার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বনেরর নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবার হওয়ায় জুমার নামাজের বিরতি রেখে বিকেল ৪টা পর্যন্ত ভ্যাট রিটার্ন জমা নেয়া হবে। তবে প্রয়োজন হলে আরো বেশি সময় চালু রাখা যাবে অফিসের কার্যক্রম।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রথম দফায় গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। দ্বিতীয় দফায় তা ১৪ এপ্রিল পর্যন্ত, তৃতীয় দফায় ২৫ এপ্রিল পর্যন্ত, চতুর্থ দফায় ৫ মে পর্যন্ত এবং সর্বশেষ সেটি ১৬ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

এদিকে করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ২৫০ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো ৯৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১৬ হাজার ৬৬০ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শুক্রবারেও সারাদিন সরকারি যে অফিস খোলা থাকবে । আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:০০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০