সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

ওএমএস কার্ডের তালিকায় স্ত্রী ও মেয়েসহ স্বজনদের নাম ওঠানো সেই আওয়ামী লীগ নেতা ডিলারশিপ বাতিল।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: ভিক্ষুক ও ভবঘুরেসহ হতদরিদ্রদের জন্য সরকারের চালু করা বিশেষ ওএমএস সুবিধার জন্য বরাদ্দ ওএমএস কার্ডের তালিকায় স্ত্রী ও মেয়েসহ স্বজনদের নাম ওঠানো সেই আওয়ামী লীগ নেতা ওএমএস ডিলারশিপ হারিয়েছেন।
ডিলারশিপ হারানো ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. শাহ আলম পৌরশহরের কাউতলি এলাকার ওএমএস ডিলার ছিলেন।
বুধবার (১৩ মে) বিকেলে জেলা ওএমএস কমিটির সভায় শাহ আলমের ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত হয়। জেলা ওএমএস কমিটির সদস্য সচিব ও জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বেঠকে ৮৪ ধনী ব্যক্তি ও দ্বৈত নাম, এক ঘরের দুজনের নাম এবং ঠিকানা খুঁজে না পাওয়া এমন আরও সাতজনসহ মোট ৯১ জনের নাম ওএমএস কার্ডের তালিকা থেকে বাদ দেয়ারও সিদ্ধান্ত নেয়া হয়।

খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী জানান, ওএমএস কার্ডের তালিকায় পরিবার ও স্বজনদের নাম ওঠানোর ব্যাপারে সংশ্লিষ্টতা পাওয়ায় শাহ আলমের ওএমএস ডিলারশিপ বাতিল করা হয়েছে। একই সঙ্গে তালিকা থেকে ৯১ জনের নামও বাতিল করার জন্য পৌরসভা কর্তৃপক্ষকে বলা হয়েছে বৈঠকে।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০নং ওয়ার্ডে ওএমএস কার্ডের তালিকায় শাহ আলমের স্ত্রী মোছাম্মৎ মমতাজ আলম, মেয়ে আফরোজাসহ স্বজনদের নাম ওঠানো নিয়ে কয়েক দিন ধরেই শহরজুড়ে আলোচনা-সমালোচনা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ওএমএস কার্ডের তালিকায় স্ত্রী ও মেয়েসহ স্বজনদের নাম ওঠানো সেই আওয়ামী লীগ নেতা ডিলারশিপ বাতিল।

আপডেট সময় : ০২:২৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০