সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

সংসদ ভবনের ৫৮ আনসার করোনায় আক্রান্ত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০ ১৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: জাতীয় সংসদ ভবনে নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত ৫৮ জন আনসার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার তাদের শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে।
আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক কাজী শরীফ কায়কোবাদ মঙ্গলবার রাতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, এছাড়া অন্যান্য স্থানে দায়িত্ব পলনকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক উপমহাপরিচালকসহ আরও ১০৯ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন একজন। তার নাম আব্দুল মজিদ। আইডি নং-১৩১৮৯ (বগুড়া)। তিনি অঙ্গীভূত হয়ে ভাটারা থানায় কর্মরত ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তিনি মারা যান।

আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক কাজী শরীফ কায়কোবাদ আরও জানান, আক্রান্তদের মধ্যে বাহিনীর উপ-মহাপরিচালক একজন, ৬৪ জন ব্যাটালিয়ন আনসার, ৯৪ জন অঙ্গীভূত আনসার, একজন মহিলা আনসার ও একজন নার্সিং সহকারী রয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, সাজেদা মেডিকেল ও রাজারবাগ পুলিশ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে বাহিনীর ১৫০ জন সদস্য চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে আক্রান্তদের মধ্যে থেকে এ পর্যন্ত বেশ কয়েকজন সুস্থ হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সংসদ ভবনের ৫৮ আনসার করোনায় আক্রান্ত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০