সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

শর্ত সাপেক্ষে মার্কেট খোলার নির্দেশনা থাকলেও থাকলেও মানুষের চাপে বন্ধ করে দেওয়া হলো মার্কেট।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যেই লকডাউন শিথিল করে শর্ত সাপেক্ষে মার্কেট খোলার নির্দেশনা দিয়েছে সরকার। সোমবার (১১ মে) যথারীতি খোলা হয় রাজধানীর বহুল পরিচিত বঙ্গবাজার মার্কেট। কিন্তু খোলার একদিন না যেতেই সেটা মঙ্গলবার বন্ধ করে দিয়েছে পুলিশ।
করোনা মহামারির মধ্যে সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণের বাধ্যবাধকতার কথা থাকলেও সেটা মানার মতো পরিস্থিতি নেই ওই মার্কেটে। সে কারণে রাজধানীর বঙ্গবাজার মার্কেট ও ধানমন্ডির দুটি ফ্যাশন আউটলেট বন্ধ করে দেয় রমনা বিভাগ পুলিশ।
মঙ্গলবার (১২ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করে রমনা বিভাগের এডিসি (পদোন্নতিতে ডিসি) এইচ এম আজিমুল হক সাংবাদিকদের বলেন, সরকার শর্ত সাপেক্ষে মার্কেট খোলার নির্দেশনা দিয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খুললে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু গুলিস্তান বঙ্গবাজার মার্কেটে স্বাস্থ্যবিধি মানার মতো পরিস্থিতি নেই। সেখানে সরুপথ। স্বাস্থ্যবিধির আলোকে সেখানে একসঙ্গে দুজন হাঁটতে হাঁটতে অতিক্রমের অবস্থা নেই। সকালে পরিস্থিতি অবজার্ভের পর সেটি বন্ধ করে দেয়া হয়েছে।
অন্যদিকে মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডির অরণ্য ও ভিআইভিই নামে দুটি ফ্যাশন হাউজের আউটলেট বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহিল কাফি।

তিনি সাংবাদিকদের বলেন, ন্যূতম সুরক্ষার ব্যবস্থা নেয়া হয়নি। টানেল বা স্প্রে ফটকও তৈরি করা হয়নি। দেখা যায়নি হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থাও। মার্কেট খোলার মতো যথেষ্ট মনে না হওয়ায় বন্ধ করে দেয়া হয়েছে। এর আগে গত রোববার ‘এআরএ সেন্টার’ ও ‘এডিসি ইমপায়ার’ নামে দুটি মার্কেট বন্ধ করে দেয়া হয়।

তিনি বলেন, মার্কেট পরিচালনার ক্ষেত্রে যে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা সরকার দিয়েছে সেটা পুরোপুরি নিশ্চিত হলে পুলিশ পুনরায় অনুমতি দেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শর্ত সাপেক্ষে মার্কেট খোলার নির্দেশনা থাকলেও থাকলেও মানুষের চাপে বন্ধ করে দেওয়া হলো মার্কেট।

আপডেট সময় : ০৪:০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০