সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে বোরোধান কেটে দিলেন ডিসি, এসপি ও কৃষিবিভাগ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:২৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০ ১৬১ বার পড়া হয়েছে

মোঃ মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধিঃকরোনা সংকটে ধান নিয়ে বিপাকে পরায় মঙ্গলবার সকালে ঝালকাঠি নলসিটি থানার ষাইটপাকিয়া গ্রামের মৌজায় পাঁচ(০৫) একর জমিতে কৃষি বিভাগের সহযোগিতায় প্রথমে কাঁচি দিয়ে পরে নির্ধারিত শ্রমিক ও ধান কাটা মেশিন দিয়ে ধান কেটে কৃষকের বাড়ী পৌঁছে দিলেন।
কৃষি বিভাগ জানান,প্রেমহার গ্রামের কৃষক গোলাম মাওলা সহ প্রায় পনের(১৫) জনের বোরো ধান পেকে মাটিতে পড়ে যাচ্ছিল।শ্রমিক সংকটের কারনে ধান কাটতে পারছিলেন না।
খবর পেয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ঝালকাঠি জেলা প্রশাসক জোহর আলী, ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন সহ পুলিশ প্রশাসন ধান কাটা কার্যক্রম শুরু করেন।
জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক জনাব ফজলুল হক,উপজেলা কৃষি কর্মকর্তা জনাব ইসরাত জাহান মিলি ও ভৈরবপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহম্মেদ মহতি উদ্যোগে সহযোগিতা করেন।

























