সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

চাল চুরির অপরাধে চেয়ারম্যান বরখাস্ত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের চেয়ারম্যান মুখলিছ মিয়াকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নূরপুর ইউপি চেয়ারম্যান মুখলিছ মিয়ার বিরুদ্ধে চলমান করোনাভাইরাস সঙ্কট উপলক্ষে দরিদ্রদের জন্য সরকারের দেয়া ত্রাণ ও ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এর প্রেক্ষিতে হবিগঞ্জের জেলা প্রশাসক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪(৪) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। ফলে তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪(১) ধারা অনুযায়ী চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
জানা গেছে, সরকারি চাল বিতরণে চরম অনিয়ম করেছেন নূরপুর ইউপি চেয়ারম্যান মুখলিছ মিয়া। তার কাছ থেকে চলমান করোনাভাইরাস সঙ্কটে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির এক হাজার ৭০০ কেজি চাল ৮ মে রাতে জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। ৩০০ কেজি চালের হদিস পাওয়া যায়নি।

এছাড়া টিপসই নিলেও ভিজিডি কর্মসূচির চাল না দিয়ে তা আত্মসাতের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফত রানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব চাল জব্দ করে এবং অভিযোগের সত্যতা পান। অভিযানের খবর পেয়ে গ্রেফতার এড়াতে পালিয়ে যান ইউপি চেয়ারম্যান মুখলিছ মিয়া। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলাও করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাল চুরির অপরাধে চেয়ারম্যান বরখাস্ত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০