সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

করোনার কারণে বিনামূল্যে বিয়ার বিতরণ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০ ১৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: মহামারি করোনার কারণে বিশ্বের প্রায় প্রতিটি দেশেই ব্যবসা-বাণিজ্যে ভাটা পড়েছে। এর ব্যতিক্রম হয়নি জার্মানিতেও। রেস্তোরাঁ ও হোটেলসহ অনেক প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।
এদিকে করোনা সংকটে রেস্টুরেন্ট ও হোটেল বন্ধ হয়ে যাওয়ায় বিপদে পড়েছে জার্মানির বিয়ার উৎপাদন প্রতিষ্ঠানগুলো। নষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়েছে হাজার হাজার লিটার বিয়ার। উপায় না দেখে বিনামূল্যে বিয়ার বিতরণ করছে ভিলিঙ্গার ব্রাউহাইস নামের একটি প্রতিষ্ঠান। এরই মধ্যে জার্মানির হেসে রাজ্যের এই উৎপাদক দুই হাজার ৬০০ লিটার বিয়ার বিতরণ করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিষ্ঠানের মালিক ফ্রানৎস মাস্ট রয়টার্সকে জানান, বিনামূল্যে বিয়ার বিতরণের সময় যেভাবে সবাই আসছে আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমরা আশা করবো এখন যারা আসছেন, তারা পরিস্থিতি স্বাভাবিক হলেও এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। স্থানীয় ক্রেতারা প্রায় প্রতিদিনই এই সুযোগ কাজে লাগানোর জন্য সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরাসহ নানা নির্দেশনা মেনে সকাল থেকে লাইনে দাঁড়াচ্ছেন।

বিভিন্ন এলাকার রেস্টুরেন্ট, বার ও হোটেলে এইসব বিয়ার সরবরাহ করার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে সব বন্ধ হয়ে যাওয়ায় বিপদে পড়েছে ভিলিঙ্গার ব্রাউহাইস। এদিকে ধীরে ধীরে জার্মানির বিভিন্ন রাজ্যে সবকিছু খুলতে শুরু করেছে। ফলে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার আগে নতুন বিয়ার উৎপাদনে যেতে হবে প্রতিষ্ঠানটিকে।

করোনা মহামারি অন্যান্য খাতের মতো জার্মানির বিয়ার উৎপাদনকেও ব্যাপকভাবে ব্যাহত করেছে। গ্রীষ্মকালে পুরো জার্মানি জুড়ে নানা ধরনের বিয়ার উৎসবের আয়োজন হয়ে থাকে। কিন্তু এবার বাভারিয়ার রাজ্যের বিখ্যাত অক্টোবরফেস্টসহ অন্যসব বিয়ার উসবও বাতিল ঘোষণা করা হয়েছে। সেই সাথে চীন ও ইটালিতে রপ্তানিও বন্ধ হয়ে গেছে।

জার্মানির বিয়ার উৎপাদকদের সংগঠন ডয়চে ব্রাউয়ার বুন্ড এই খাতে বড় ধরনের ধস নামার আশঙ্কা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনার কারণে বিনামূল্যে বিয়ার বিতরণ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:১৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০