আগৈলঝাড়ার সাবেক ইউপি চেয়ারম্যান লিমনের ২য় মৃত্যু বার্ষিকী”
- আপডেট সময় : ০১:৩২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০ ৫২৮ বার পড়া হয়েছে

বি এম মনির জানান
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
আগৈলঝাড়ার সাবেক ইউপি চেয়ারম্যান লিমনের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার কবর জিয়রত করেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান, আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ ছাত্র সংসদ এর সাবেক জিএস মরহুম সোয়েব ইমতিয়াজ লিমন তালুকদার এর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনা করে কবর জিয়রত করেছেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, ৪ নং গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, প্রয়াত লিমনের ছেলে লোহিত তালুকদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাত করেন আগৈলঝাড়া কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক।

























