র্যাব- এর অভিযানে ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৪:২৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২০ ১৩৫ বার পড়া হয়েছে

বরিশাল র্যাব-৮ এর অভিযানে ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ১০ মে ২০২০ তারিখ বরিশাল জেলার হিজলা থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৫.২৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার হিজলা থানাধীন কালিকাপুর সাকিনস্থ মৃত অটল তালুকদারের বসত বাড়ীতে মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হইতেছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ১০ মে ২০২০ তারিখ আনুমানিক ১৫.৪৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১(এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মঙ্গল তালুকদার(৫৫), পিতাঃ মৃত অটল তালুকদার, সাংঃ কালিকাপুর, থানাঃ হিজলা, জেলাঃ বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামী মঙ্গল তালুকদার(৫৫) এর নিকট থেকে ৯৫০ গ্রাম গাঁজা এবং দুইটি মোবাইল ফোন উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ আব্দুল মোন্নাফ বাদী হয়ে বরিশাল জেলার হিজলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।


























