সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

ন্যাশনাল ব্যাংক থেকে এক বস্তা টাকা গায়েব। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০ ১৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: রাজধানীর পুরান ঢাকার ইসলামপুরে ন্যাশনাল ব্যাংকের ৮০ লাখ টাকা গায়েব হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ব্যাংকের দুই নিরাপত্তাকর্মী, একজন এক্সকিউটিভ অফিসার ও এক গাড়িচালককে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, টাকা বহনকারী গাড়ি পুরান ঢাকার বিভিন্ন এলাকায় ন্যাশনাল ব্যাংকের শাখা থেকে টাকা সংগ্রহ করছিল গতকাল। বিভিন্ন এলাকায় শাখা থেকে টাকা সংগ্রহ করে ইসলামপুর শাখায় আসে দুপুরে। ওই শাখা থেকেও টাকা নিয়ে গাড়িতে তোলা হয়। এর পরই গাড়ি মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের দিকে রওনা হয়।

কিছুক্ষণ আসার পরই গাড়িতে থাকা নিরাপত্তাকর্মীরা চিৎকার দিয়ে ওঠেন, টাকার একটি বস্তা পাওয়া যাচ্ছে না। তাতে ৮০ লাখ টাকা ছিল। এর পর পরই ব্যাংক কর্তৃপক্ষ থানায় অভিযোগ করেন। এরপরই টাকা বহনকারী গাড়িতে থাকা চারজনকে আটক করে কোতোয়ালি থানায় নেয়া হয়।

পুলিশের লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলাম বলেন, টাকা বহনের সময় গাড়িতে থাকা চারজনকে আটক করে থানায় নেয়া হয়েছে। টাকা গায়েব হওয়ার বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ন্যাশনাল ব্যাংকের ডিএমডি এএসএম বুলবুল গণমাধ্যমকে বলেন, এক শাখা থেকে আরেক শাখায় টাকা নেয়ার ক্ষেত্রে হিসাবের ত্রুটি হয়ে থাকতে পারে। আজ সোমবার বিষয়টি পুরোপুরি জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ন্যাশনাল ব্যাংক থেকে এক বস্তা টাকা গায়েব। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০