সংবাদ শিরোনাম ::
মুলাদী থানা এলাকায় খাদ্য সামগ্রী দিলেন অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল”
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:২২:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০ ১২৫ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টার:
করোনা ভাইরাসের কারনে কাজ করতে না পারা কর্মহীন দুঃস্থদের মাঝে মুলাদী থানা এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে বরিশাল জেলা পুলিশের উদ্দেগে খাদ্য সামগ্রী বিতরণ করেন মোঃ নাঈমুল হক অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল ।
৯ ই মে শনিবার সকাল থেকে দুপুর দুইটা প্রয়জন্ত বাড়ি বাড়ি ভ্যান গাড়িতে করে যেখানে ভ্যান না পৌঁছায় সেখানে পায় হেঁটে বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম(বিপিএম) বার এর অনুমতি ক্রমে মুলাদী থানার বিভিন্ন এলাকায় কর্মহীন দুঃস্থ, প্রতিবন্ধী লোকজনের মাঝে জেলা পুলিশের তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাঈমুল হক।এসময় উপস্থিত ছিলেন মুলাদী থানার অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ উদ্দিন, পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ মজিবুর রহমান প্রমুখ।






















