সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইকালে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: পাবনায় প্রকাশ্যে শত শত মানুষের সামনে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইকালে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিনসহ (২৫) তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে পাবনার আতাইকুলা হাটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পাবনা সদর উপজেলার আতাইকুলা থানা পুলিশের ওসি নাসির উল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুপুর আনুমানিক ২টার দিকে আটঘরিয়া উপজেলায় বৃহস্পতিপুর গ্রামের ব্যবসায়ী সিরাজুল ইসলাম (৪০) ৭ লাখ ১০ হাজার টাকার একটি চেক এবং নগদ ৫ লাখ ৮০ হাজার টাকা ব্যাগে নিয়ে অগ্রণী ব্যাংক আতাইকুলা শাখায় জমা দিতে যাচ্ছিলেন।
এসময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন (২৫) ও তার ছোট ভাই রানা (২৩) এবং অপর সহযোগী শিপন (২৩) ওই ব্যবসায়ীর পথরোধ করে। এক পর্যায়ে তার টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং তিনি টাকা দিতে না চাইলে তাকে কুপিয়ে আহত করার পর টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়।

এসময় ব্যবসায়ী সিরাজুলের চিৎকারে হাটের লোকজনসহ পার্শ্ববর্তী আতাইকুলা থানার পুলিশ এসে রুহুল আমিনসহ তিন যুবককে আটক করে।

ওসি আরও জানান, ৭ লাখ ১০ হাজার টাকার চেকটি এবং নগদ ৪ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে। আটক রুহুল আমিনসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার অপরাধের দায় সংগঠন নেবে না। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে। তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইকালে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৪৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০