সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

দুই ঘণ্টা নয় ৪টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০ ১৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: ঢাকা মহানগরের বিভিন্ন পাড়া-মহল্লায় অবস্থিত নিত্যপণ্যের দোকানগুলো খোলার রাখার সময় আরও দুই ঘণ্টা বাড়ানো হয়েছে। করোনাভাইরাসের কারণে প্রাথমিকভাবে এসব দোকান প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা ছিল।
এখন তা দুই ঘণ্টা বাড়িয়ে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে। নগরবাসী এ সময়ের মধ্যে প্রয়োজনীয় দ্রবাদি দোকান থেকে ক্রয় করতে পারবেন।

স্বীকৃত কাঁচাবাজার ও সুপারশপসমূহ আগের মতো প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশনার আওতায়মুক্ত থাকবে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘উদ্ভূত করোনার এ সংকট মোকাবিলায় ঢাকা মহানগর পুলিশ এ উদ্যোগ নিয়েছে। সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ডিএমপি।’

উল্লেখ্য, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৬ মার্চ থেকে কয়েক দফায় ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। জরুরি প্রয়োজন ছাড়া মানুষের চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। জরুরি ও নিত্যপণ্য ছাড়া বন্ধ রয়েছে সব ব্যবসা প্রতিষ্ঠান। সীমিত ও নিয়ন্ত্রিত ব্যবস্থায় খোলা রাখা হয়েছে পাড়া-মহল্লার নিত্যপণ্যের দোকানপাট। বন্ধ রয়েছে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুই ঘণ্টা নয় ৪টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:৫৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০