ডাক্তারের অবহেলায় রোগী মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৬:২৩:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০ ১৫০ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
বরিশালে বেসরকারী রয়েল সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডাক্তারের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে এঘটনার বিচার দাবী করেছেন রোগীর স্বজনরা। হাসপাতাল কতৃপক্ষ বলছে এই মৃত্যুর ঘটনায় হাসপাতাল কতৃপক্ষ দায়ী নয়। এদিকে পুলিশ বলছে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে নেয়া হবে আইনী ব্যবস্থা।
সোমবার (২৭ এপ্রিল) নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের রয়েল সিটি হাসপাতালে ঘটেছে এ ঘটনা।
হাসপাতাল সুত্র জানায়, একমাস ১০ দিন আগে এই রয়েল সিটি হাসপাতালে সন্তান প্রসব করে সোনিয়া। বেশ কিছুদিন পর পেটে ব্যাথা অনুভব করলে গাইনী ডাক্তার তানিয়া আফরোজ এর সাথে যোগাযোগ করে এবং তার পরামর্শ অনুযায়ী ২৩ এপ্রিল রয়েল সিটি হাসপাতালে পুণরায় ভর্তি হয়। সোমবার রোগীর পেটে অস্ত্র পচার করে ডাঃ তনিয়ার স্বামী সার্জারীর ডাক্তার মোঃ মনিরুল আহসান। স্বজনদের দাবী রক্তের ব্যবস্থা না করে অস্ত্র পচার করায় এবং ভুল চিকিৎসায় সোনিয়ার মৃত্যু হয়।
এঘটনার সাথে জড়িতদের বিচার দাবী করেছেন স্বজনরা। ঘটনার পর ডাঃ তানিয়ো ও ডাঃ মনিরুল আহসান হাসপাতাল থেকে সড়ে যাওয়ায় এবং ফোন না ধরায় তাদের বক্তব্য জানা যায় নি।
তবে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কাজী আফরোজা দাবী করেন,এই মৃত্যুর ঘটনায় হাসপাতাল কতৃপক্ষ দায়ী নয়। রোগী ডাক্তারের সাথে যোগাযোগ করে হাসপাতালে ভর্তি হয়েছিল। চিকিৎসা যা দেবার তারাই দিয়েছে।
এব্যাপারে কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর অপারেশনস মোঃ মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে তারা ঘটনা স্থলে এসেছেন লিখিত অভিযোগ পেলে তদন্ত করে নেয়া হবে আইনী ব্যবস্থা।


























