সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

আমি মন্ত্রী-এমপির দায়িত্ব পালন করেছি চুরি-চামারি করি নাই। সোহেল তাজ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০ ১৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসেছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। বলেছেন, আমি মন্ত্রী-এমপির দায়িত্ব পালন করেছি সততা নিষ্ঠার সাথে। আমি চুরি-চামারি করি নাই।
লাইভে তিনি বলেন, সবকিছু টাকা-পয়সা দিয়ে হয় না। আমি টাকা-পয়সা দিতে পারবো না। নিজেকে চলতেই আমার হিমশিম খেতে হয় মাঝে মাঝে। লোক দেখানোর জন্য এসে কিছু ত্রাণ সামগ্রী দেওয়ার মানুষ নই। এটা দয়া করে আমার কাছ থেকে আশা করবেন না। কিছু পাওয়ার জন্য আমি লোক দেখানো কাজ করতে পারি না পারবো না, সরি। আমার যতটা সাধ্য আছে, অন্তর থেকে যেটা করতে পারবো উপকার করতে পারি সেটা আমি করবো।
সোহেল তাজ আরও বলেন, আমার কিছু দরকার নাই। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর সন্তান। আমার বাবা জীবন দিয়ে গেছেন এ দেশের জন্য। আমার মা এদেশের গণতন্ত্র ও মানুষের জন্য আন্দোলন করে সারাজীবন দিয়ে গেছেন। আমাদের পরিবার সারাজীবন ত্যাগ করেছে মানুষের জন্য।

করোনাভাইরাস প্রসঙ্গে সোহেল তাজ বলেন, প্রাণঘাতী এই মহামারী শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে সুযোগসন্ধানী দুর্নীতিবাজদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই করোনাভাইরাস আমাদের জন্য অভিশাপ। আমাদের দেশের গরীব মানুষদের ওপর এর প্রভাব অবশ্যই পড়বে। এখানে দুর্নীতি হচ্ছে সবচেয়ে বড় ক্যান্সার। দুর্নীতি যেন না হয়, সে দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।
করোনা আক্রান্ত এবং মৃত্যুর বিষয়ে তিনি বলেন, টেস্টিং যত বাড়বে, আক্রান্তের নাম্বার তত বাড়তে থাকবে। দেখা যাবে বাংলাদেশে লাখ লাখ মানুষের করোনা হয়ে গেছে। কিন্তু আপনারা নার্ভাস হবেন না। ভয় পাবেন না। স্বাস্থ্য ঠিক রাখেন। খাদ্যাভাস ঠিক রাখেন। খাদ্য হয়ত কিছুটা ভেজাল আছে। নাই মামার চেয়ে কানা মামা ভাল। পুষ্টিকর খাবারে কিছু ভেজাল থাকলেও কিছু পুষ্টি পাবেন। আপনারা অসহায় বোধ করবেন না। আপনারা সাহস হারাবেন না। যারা বয়স্ক ঝুঁকিপূর্ণ তাদেরকে সাবধানে রাখতে হবে।

করোনা সংকটে রাজনীতি না করার আহ্বান জানিয়ে সোহেল তাজ বলেন, দয়া করে এই মুহুর্তে রাজনীতি টানবেন না। এখন থামুন। এটা মহামারী। দেশটাকে আগে বাঁচাই, তারপর রাজনীতির মাঠে এসে কাঁপাকাঁপি কইরেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমি মন্ত্রী-এমপির দায়িত্ব পালন করেছি চুরি-চামারি করি নাই। সোহেল তাজ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:২৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০