সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

চোর অপবাদ সইতে না পেরে তিনি আত্মহত্যা । আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০ ২৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাহাঙ্গীর হোসেন মাতুব্বরের (৫২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জাহাঙ্গীর হোসেন মাতুব্বর উপজেলার কাইচাইল ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য এবং কান্দি গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবারের সদস্যরা জানান, ইউপি সদস্য জাহাঙ্গীর মাতুব্বরকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে এলাকার প্রতিপক্ষরা বেশ কিছুদিন ধরে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছিল। ফেসবুকের মাধ্যমেও অপপ্রচার চালানো হয়। এমনকি বিভিন্ন অনলাইনসহ কিছু পত্রিকায় মিথ্যা তথ্য দিয়ে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করানো হয়।

এসব কারণে তিনি মানসিকভাবে খুবই ভেঙে পড়েন। আত্মসম্মানকে তিনি খুবই বড় করে দেখতেন। তাই মিথ্যা অপবাদ সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে প্রতিপক্ষরা তাকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়েও রাখতে পারেন বলে সন্দেহ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। জাহাঙ্গীর মাতুব্বরের স্ত্রী ও দুই ছেলে রয়েছে।

স্থানীয়রা জানান, জাহাঙ্গীর আলম কাইচাইল ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য। তার পুরাতন বাড়ি কাইচাইল ইউনিয়নের দক্ষিণকান্দি গ্রামে। উত্তরকান্দি গ্রামে তিনি নতুন বাড়ি তৈরি করেছেন। তার নতুন বাড়ির পাশের আমগাছে তার ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। তবে এটা আত্মহত্যা না হত্যা এখনই বলা যাচ্ছে না। কারণ এলাকায় প্রতিপক্ষদের সঙ্গে বেশ কিছুদিন ধরে তার বিরোধ চলছিল। করোনা পরিস্থিতিতে সম্প্রতি তাকে চাল চোরসহ বিভিন্ন অপবাদ দিয়েছে প্রতিপক্ষরা। এসব বিষয় নিয়ে দুইপক্ষের মধ্যে এলাকায় উত্তেজনা চলছিল।

এ ব্যাপারে নগরকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় জাহাঙ্গীর মাতুব্বরের ভাই লাভলু মাতুব্বর বাদী হয়ে নগরকান্দা থানায় একটি ইউডি মামলা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চোর অপবাদ সইতে না পেরে তিনি আত্মহত্যা । আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:৩২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০