সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বরিশাল বিভাগে মোট ৮১ জনের করোনা ভাইরাস শনাক্ত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০ ২৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বরিশাল বিভাগে মোট ৮১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ৮১ জনের মধ্যে দু’জন ভারতীয় নাগরিকসহ বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট ৮ হাজার ৮৩৮ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। এর মধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো ৭ হাজার ৮০৩ জনকে। এর মধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে ৪ হাজার ৫৯৬ জনকে। এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে রয়েছেন ৫০৭ জন। আর ছাড়পত্র দেওয়া হয়েছে ২৪২ জনকে। গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলায় ২২৭ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ও বিভাগের ছয় জেলায় ৩৪০ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় বরগুনা জেলায় মোট চার জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আর পিরোজপুর ও বরগুনায় ৩১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এর বাহিরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৩৬ জন আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। এরই মধ্যে ৬৪ জনকে ছাড়পত্রও দেওয়া হয়েছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগটিতে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৮১ জন। এর মধ্যে রয়েছেন বরিশাল জেলায় ৩৪ জন, পটুয়াখালীতে ১৩ জন, ভোলায় দু’জন, পিরোজপুরে পাঁচ জন, বরগুনায় ২১ জন ও ঝালকাঠিতে ছয় জন।

তিনি জানান, শেবাচিম হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন তিন জন করোনা আক্রান্ত রোগী। আর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বরিশালের মুলাদী উপজেলায় একজন, পটুয়াখালীর দুমকি উপজেলায় একজন ও বরগুনার আমতলী উপজেলায় একজন এবং বেতাগী উপজেলায় একজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল বিভাগে মোট ৮১ জনের করোনা ভাইরাস শনাক্ত।

আপডেট সময় : ০৯:১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০