ত্রিশাল উপজেলায় আমিরাবাড়ী ইউনিয়নে গরীব দুঃখী অসহায়ের কান্ডারি সোহাগ মন্ডল।
- আপডেট সময় : ০৬:৩৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০ ২১৫ বার পড়া হয়েছে

এম সুজন খান (বিশেষ প্রতিনিধি) : মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই কথাটি প্রবাদ বাক্য থেকে বাস্তবে রুপ দিলেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের ইমরান হোসাইন সোহাগ মন্ডল।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ছোবলে ঘরমুখো বন্দি হতদরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সোহাগ মন্ডল, করোনায় কর্মহীন অসহায় হতদরিদ্রদের পরিবারের মাঝে প্রথম, দিতীয়, ত্রিতীয় ধাপে মোট ৬০০ শত পবিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ।
২৩-এপ্রিল বৃহষ্প্রতিবার ত্রিতীয় ধাপে নিরাপদ দূরত্ব বজায় রেখে করোনা প্রতিরোধে ঘরে থাকা কর্মহীন শ্রমজিবী অসহায় পরিবারের মাঝে নিজস্ব তহবিল থেকে চাল,ডাল,তেল,আলু, সাবান সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বাড়ী বাড়ী পৌছে দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সোহাগ মন্ডল জানান, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত আমিরাবাড়ী ইউনিয়নের হত দরিদ্র কর্মহীন অসহায়দের মাঝে আমার এ খাদ্য সামগ্রী বিতরণ সাধ্যমত দিয়ে যাব ইনশাআল্লাহ্ ।
তাই করোনা প্রতিরোধে আপনারা নিজ নিজ ঘরে থেকে সরকারকে সহযোগিতা করোন, খাবারের জন্য চিন্তা করবেননা খাবার ঘরে ঘরে পৌঁছে যাবে, নিজে বাঁচুন পরিবারকে বাঁচান, বিশেষ কোন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না, এই মহামারী করোনা ভাইরাস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ্।






















