সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে মামলা দায়ের। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০ ১৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: বিশ্বের সকল দেশের সাথে প্রতারণা করেছে চীন। এই অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্য।
এ সম্পর্কে মিসৌরির অ্যাটোর্নি জেনারেল এরিক শ্মিট বলেছেন, চীনা সরকার বিশ্বের কাছে মিথ্যা বলেছে। এই ভাইরাসের বিপদ ও সংক্রমণ সম্পর্কে সঠিক তথ্য দেয়নি। যাদের সতর্ক করার ছিল তাদের মুখে কুলুপ এটে দিয়েছে। এই রোগটি থামাতে তারা সাহায্য করেনি

মিসৌরি কর্তৃপক্ষ বলছে এটা ঐতিহাসিক একটি আইনী পদক্ষেপ। মানুষের জীবন, দুর্ভোগ ও অর্থনৈতিক ক্ষতিপূরণ চাওয়া হবে এই মামলায়।

চীন অবশ্য গোড়া থেকেই শক্তভাবে অস্বীকার করছে এসব অভিযোগ।

তাছাড়া মিসৌরির এই মামলা নিয়ে চীনের দুশ্চিন্তা করার খুব বেশি কিছু নেই। যুক্তরাষ্ট্রের কোর্টগুলোতে আইন অনুযায়ী বিদেশি কোনো সরকার সুরক্ষিত। যদি চীনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা হয় তবেই বেইজিংয়ের এতে উত্তর দেয়ার বাধ্যবাধকতা থাকবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক দিন ধরেই করোনা নিয়ে চীনের প্রতি দোষারোপ করে আসছিলেন। তিনি মনে করেন, চীন যেভাবে এই ভাইরাস সামলেছে সেটা পরিষ্কার না। যদিও ট্রাম্প প্রথমদিকে করোনা মোকাবেলায় চীনের ভূমিকার প্রশংসা করেছিলেন।

পরবর্তীতে যখন আমেরিকায় করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ হয় তখন ট্রাম্প মতামত বদলে ফেলেন এবং বিশ্বে করেন ছাড়ানোর জন্য চীনকে দায়ী করতে থাকেন।

করোনাভাইরাসের কারণে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ যুক্তরাষ্ট্র। সেখানে ৮ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে আরও ৪৫ হাজার মানুষ

তবে ট্রাম্পের এই ভূমিকা সম্পর্কে সমালোচনা হচ্ছে খোদ আমেরিকাতেই। শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর টম গিন্সবার্গ বলেন, ‘যুক্তরাষ্ট্র সরকার অনেক ভুল করেছে। সেখানে এখন চীনের দিকে আঙ্গুল তোলা নিজেদের ভুল ঢাকারও একটা চেষ্টা।’

সূত্র: বিবিসি বাংলা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে মামলা দায়ের। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৪৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০