সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গা কাঁঠালতলায় চলছে তরমুজের রমরমা ব্যবসা দেখার কেউনেই।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০ ১২২ বার পড়া হয়েছে

মোঃ মোক্তারুজ্জামান জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা::-
করোনা ভাইরাস ঝুঁকিনিয়ে চুয়াডাঙ্গা কাঁঠাল তলায় চলছে তরমুজের রমরমা ব্যবসা। দেখার কেও নেই। এই তরমুজ আসে দেশের অনেক দুর দুরন্ত অঞ্চল থেকে। এই তরমুজ ব্যাবসায়ীরা প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে বরিশাল থেকে এগুলো নিয়ে আসছে। চুয়াডাঙ্গা শহরে তরমুজের আড়ৎ বন্ধ হওয়াতে এখন তরমুজ পাইকারি বিক্রি হচ্ছে কাঁঠালতলায়। বরিশাল এলাকার করোনা ভাইরাসের অবস্থা খুব একটা ভালো না।
তাই চুয়াডাঙ্গা সুযোগ্য ডিসি নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার জাহিদুল ইসলাম কে এই বিপদ কালিন সময়ে যেনো তরমুজ বিক্রি না করতে পারে এবং ভাইরাস বিস্তার না ঘটাতে পারে এ জন্য এলাকার সচেতন মহল অনুরোধ জানিয়েছেন।






















