সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

একজন ভিক্ষুক।ইউএনও হাতে দশ হাজার টাকা দিলেন করোনার জন্য। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০ ১৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: ‘দেশে এহন মাইনসে কষ্ট করতাছে। এহন আর ঘর-দরজা দিলাম না। টেহা (টাকা) ইউএনও সাবের হাতে দিলাম। দশেরে দিয়ে দেখ, খাইয়ে বাঁচুক।’
এ কথা যার, তিনি পেশায় একজন ভিক্ষুক। নাম নাজিমুদ্দিন। যিনি নিজের ভিক্ষা করে জমানো টাকা দান করেছেন করোনাভাইরাসে কর্মহীনদের সহায়তায়। ৮০ বছর বয়সী এই ভিক্ষুকের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বাতিয়াগাঁও গ্রামে। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদের হাতে এই টাকা তুলে দেন।
স্থানীয়রা জানিয়েছেন, কদিন থেকেই স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপজেলা প্রশাসনের পক্ষে খাদ্য সহায়তা যাদের প্রয়োজন, তাদের তালিকা করছিলেন। সেই স্বেচ্ছাসেবীরা ভিক্ষুক নাজিমুদ্দিনের কাছে গেলে তিনি তাঁর তালিকা করতে না করেন। উল্টো তিনি বলেন, তাঁর ঘর ঠিক করার জন্য গত দুই বছর ভিক্ষা করে তিনি ১০ হাজার টাকা জমিয়েছেন। তা তিনি দান করতে চান করোনার কারণে কর্মহীনদের জন্য। তাঁর কথা শুনে বিস্মিত হন স্বেচ্ছাসেবীরা। তাঁরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদকে জানান।
গতকাল মঙ্গলবার সেই স্বেচ্ছাসেবীরা নাজিমুদ্দিনকে ইউএনও রুবেল মাহমুদের কাছে নিয়ে যান। নাজিমুদ্দিন তাঁর জমানো ১০ হাজার টাকা ইউএনওর হাতে তুলে দেন।
ইউএনও রুবেল মাহমুদ বলেন, ‘যারা ব্যক্তিগতভাবে সাহায্য করতে চান, তাদের দান উপজেলা প্রশাসন গ্রহণ করে কর্মহীনদের মধ্যে পৌঁছে দিচ্ছে। কিন্তু আমরা আশ্চর্য হয়েছি একজন ভিক্ষুকের এমন মহানুভবতায়। এটা অনেক মানুষের জন্য বড় দৃষ্টান্ত হয়ে থাকবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একজন ভিক্ষুক।ইউএনও হাতে দশ হাজার টাকা দিলেন করোনার জন্য। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:১৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০