সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বানারীপাড়ায় মা-মেয়ের করোনা শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০ ৩০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি/বরিশালের বানারীপাড়ায় মা ও মেয়ের প্রাণঘাতি করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ খবরে গোটা উপজেলা জুড়ে জনমনে “করোনা’ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.কবির হাসান জানান গত ১৭ এপ্রিল শুক্রবার উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা-মধুরভিটা গ্রামের এক তরুণী ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ১৮এপ্রিল ওই তরুনী রোগী ও তার সঙ্গে থাকা তার মায়ের(৪৫) নমুনা সংগ্রহ করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষায় ২১এপ্রিল মঙ্গলবার দুপুরে ওই মা ও মেয়ের করোনা পজেটিভ আসে। এদিকে ২০ এপ্রিল তারা সুস্থ হয়ে হাসপাতাল থেকে গ্রামের বাড়িতে চলে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ জানান করোনা আক্রান্ত ওই দুই মা-মেয়েকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানোর জন্য তাদের বাড়িতে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। উদয়কাঠি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন জানান আক্রান্তরা মধুরভিটা গ্রামের খলিলুর রহমানের স্ত্রী ও কন্যা। ওই মেয়েটি (১৬) চলতি বছর স্থানীয় ইউনিয়ন প্রগ্রতি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে রেজাল্টের অপেক্ষায় রয়েছে। তিনি আরও জানান খলিলুর রহমানের ছেলে বালুর জাহাজের শ্রমিক গাফ্ফার(২০) সম্প্রতি নারায়নগঞ্জ থেকে বাড়িতে এসে তথ্য গোপন করে বাগেরহাট থেকে এসেছে বলে এলাকায় প্রচারণা চালায়। প্রসঙ্গত মা-মেয়ে এ দু’জনই বানারীপাড়া উপজেলায় প্রাণঘাতি নভেল করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় মা-মেয়ের করোনা শনাক্ত

আপডেট সময় : ১২:১৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০