সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

বানারীপাড়ায় কাওসার হত্যা মামলার আসামী পল্লী চিকিৎসক নজরুলকে গ্রেফতার করেছে র‌্যাব। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০ ২১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ার সৈয়দকাঠি ইউনিয়নের নলশ্রী গ্রামে কাওসার নামের এক
যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আসামী পল্লী
চিকিৎসক নজরুল ইসলামকে(৩৫) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার সন্ধ্যার পরে
উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের করপাড়া গ্রামের বাড়ি থেকে বরিশাল র‌্যাব-৮’র
এএসপি ইফতেখারের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।
২০ এপ্রিল সোমবার রাতে নিহত কাওসারের মা রওশনআরা বেগম
বাদী হয়ে ৭ জনকে সুনির্দিষ্ট ও ৫/৬জনকে অজ্ঞাতনামা আসামী করে বানারীপাড়া
থানায় এ হত্যা মামলা দায়ের করেন।আসামীরা হলেন কাঞ্চন
হাওলাদার(৪৫),শিফাতউল্লাহ (২৫),পল্লী চিকিৎসক নজরুল ইসলাম
(৩৫),শুক্কুর(৫০),বেল্লাল (২৮),রমজান (২২) ও জহিরুল (৩২)। এছাড়াও ৫/৬
জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। প্রসঙ্গত রোববার ভোর রাত ৪টার দিকে
বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় কাওসার মারা যায়। গত
১১এপ্রিল বেলা সাড়ে ১২টার দিকে করপাড়া গ্রামের ওই আসামীরা পার্শ্ববর্তী
নলশ্রী গ্রামে গিয়ে মৃত আ.রব কবিরাজের ছেলে কাওসারকে ধরে এনে বেদম মারধর
করে। ঘটনার পর থেকে আসামীরা তাকে বাড়িতে অবরুদ্ধ করে রাখায় সে চিকিৎসা
করাতে ব্যর্থ হয়। রোববার ১৯ এপ্রিল তার অবস্থার অবনতি ঘটলে স্বজনরা
উদ্ধার করে তাকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে
বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধিন অবস্থায় ভোর রাত
৪টায় তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকালে কাওসারের লাশ
পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
। উল্লেখ্য কাওসারের ওপর হামলাকারীরা তাকে ছাড়াও ১০ ও
১১এপ্রিল ৭যুবককে নির্মম নির্যাতন করে আহত করে বেঁধে রাখে। স্থানীয়
চৌকিদার আ.খালেক তাদের উদ্ধার করেন। কাওসার ও তার সহযোগীদের বিরুদ্ধে
এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। জমি সংক্রান্ত
বিরোধের জের ধরে কাওসারের বড় ভাই মিজানুর রহমানকে ২০০৭ সালে প্রতিপক্ষরা
পিটিয়ে হত্যা করেছিল। কাওসার মার্ডারে সেই হত্যা মামলায় জামিনে থাকা
আসামীদের ইন্ধন থাকার অভিযোগ উঠেছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় কাওসার হত্যা মামলার আসামী পল্লী চিকিৎসক নজরুলকে গ্রেফতার করেছে র‌্যাব। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০